রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী *** ‘নরক’ নামানোর হুমকি ট্রাম্পের, পালটা যে পরিণতির বার্তা দিল ইরান *** প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** ইরানে বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করল যুক্তরাষ্ট্র *** হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু *** মন্ত্রীদের তদবিরে কড়াকড়ি, দল-সরকারে সমন্বয়ে নতুন উদ্যোগ *** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প

আন্দোলন ছাড়া দিনটা গেলে মনে হয়, কি যেন নেই: শাওন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৪ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢাকা মানেই কি এখন আন্দোলনের নগরী? প্রতিদিন কোথাও না কোথাও বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করছেন আন্দোলনকারীরা। যে কারণে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। এর মধ্যেই শাওন লিখলেন আন্দোলন ছাড়া খালি খালি লাগে তার।

সোমবার (২৫শে নভেম্বর) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছে ব্যাটারিচালিত রিকাশচালকেরা। ফলে ঢাকা শহরে যানজটের সৃষ্টি হয়। 

এরই মধ্যে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থীদের হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে (ডিএমআরসি) হামলা ও ভাঙচুর করে কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। 

এমন অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ঠাট্টা’ করেই একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন।

সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে শাওন লিখেছেন, ‘আজকে কি কোথাও কর্মসূচি, আন্দোলন, বিক্ষোভ নাই? ফেসবুকে কোনো সাড়াশব্দ পাচ্ছি না!’

এরপর এই অভিনেত্রী লেখেন, ট্রাফিক আপডেট ‘ঢাকার চাকা’র মতো আন্দোলন আপডেট-এর একটি অ্যাপ তৈরী করার দাবী জানাচ্ছি।’

আরও পড়ুন: বিচ্ছেদের পরও এ আর রহমানকে ‘বিশ্বের সেরা পুরুষ’ বললেন সাবেক স্ত্রী

শাওনের সেই পোস্টে একজন মন্তব্য করেছেন, আজকের দিনের প্রথম ভাগের আপডেট- ১. মাহবুবুর রহমান কলেজে ব্যাপক ভাংচুর ও লুট। ২. আগারগাঁওয়ে অটোরিকশা (বাংলার টেসলা) পাইলটরা দখল নিয়ে বন্ধ করে দিয়েছে ইউনাইটেড স্টেট অব মিরপুর সড়ক। ৩. বকেয়া বেতনের দাবিতে চন্দ্রা নবীনগর সড়ক আবারও নিজেদের দখলে নিয়েছে শ্রমিকরা।

সেই মন্তব্যের জবাবে খানিকটা মজা করে শাওন লিখেছেন, যাক বাবা মনটা শান্ত হলো! আন্দোলন ছাড়া দিনটা গেলে মনে হয় ‘কি যেন নাই!’

এসি/কেবি

মেহের আফরোজ শাওন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250