মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুক্তরাষ্ট্রের ভেতরে ‘নতুন দেশ’, ন্যাটোকে চ্যালেঞ্জ করা কে এই ‘সুলতান’ *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের সপ্তাহব্যাপী কর্মসূচি *** ‘লন্ডনে তারেক রহমানকে ট্রফি দিয়ে ভোটের তারিখ নিয়ে আসেন ড. ইউনূস’ *** আগামী মাসে তেলের দাম বাড়ানোর চিন্তা করবে সরকার: জ্বালানিমন্ত্রী *** বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন, লালবাগের মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে: ডিবি *** নির্মূলের লক্ষ্যের বছরেই হামের প্রাদুর্ভাব *** সরকারি দলের সংসদীয় সভা বিকেলে *** অসংক্রামক রোগে মৃত্যু বেশি, থেমে নেই সংক্রামক রোগও *** দেশে হঠাৎ কেন হামের প্রাদুর্ভাব *** পররাষ্ট্রমন্ত্রী দিল্লি সফরে যাচ্ছেন আজ

আজ থেকে রাজধানীর ১৩ জায়গায় সুলভমূল্যে মিলবে ডিম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৮ পূর্বাহ্ন, ১০ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৩টি স্থানে উৎপাদক থেকে ডিলারের মাধ্যমে সরাসরি ভোক্তা পর্যায়ে দৈনিক ২০ লাখ ডিম সরবরাহ কার্যক্রম আজ রোববার (১০ই নভেম্বর) থেকে শুরু হচ্ছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে এবং দুই সিটি কর্পোরেশনের সার্বিক তত্ত্বাবধানে দুই সপ্তাহের জন্য পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম  চলবে। 

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তেজগাঁও বাজার, মিরপুর-১, মিরপুর-১০, মোহাম্মদপুর কৃষি মার্কেট, সাদেক খান কৃষি মার্কেট (মোহাম্মদপুর) ও উত্তরা-১০ (খামারপাড়া রোড)  এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাপ্তান বাজার, নিউ মার্কেট, খিলগাঁও, জুরাইন, কোনাপাড়া সারুলিয়া, শনিরআখড়া ও চিটাগাংরোডসহ মোট ১৩টি স্থানে সুলভ মূল্যে ডিম বিক্রি হবে।

আরো পড়ুন : বেশি দামে আলু বিক্রি, ৪৫ হাজার টাকা জরিমানা

এরমধ্যে তেজগাঁও বাজার ও কাপ্তান বাজারে প্রতিদিন সাড়ে ছয় লাখ করে মোট ১৩ লাখ এবং অবশিষ্ট ১১টি বাজারে মোট ৭ লাখ ডিম সমানুপাতিক হারে বন্টন করে বিক্রির জন্য সরবরাহ করা হবে বলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে। 

ডিমের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান (ফার্ম ও কর্পোরেট), এজেন্ট-ডিলার, পাইকারি ও খুচরা ব্যবসায়ী, ডিম ব্যবসায়ী সমিতিসহ সংশ্লিষ্ট দপ্তর সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ৬ নভেম্বর ভোক্তা অধিদপ্তরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় পরীক্ষামূলকভাবে ডিম সরবরাহ করার সিদ্ধান্তের পাশাপাশি চাহিদা কম থাকাকালীন ডিম সংরক্ষণের বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে ডিম সংরক্ষণ সংক্রান্ত খসড়া নীতিমালা প্রণয়নের জন্য কাজ সম্পর্কে আলোচনা হয়। অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান সাংবাদিকদের বলেন, ‘বর্তমান সংকট কাটাতে সরকার আমাদের ডিম আমদানির অনুমতি দিয়েছেন ঠিকই, কিন্তু প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের লক্ষ্য হচ্ছে, ভবিষ্যতে অভ্যন্তরীণ বাজার থেকেই দেশের চাহিদা সম্পূর্ণভাবে মেটানো, যেটা আমাদের পক্ষে সম্ভব বলে আমরা মনে করি।’

এস/ আই.কে.জে


ডিম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250