শনিবার, ৪ঠা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা *** আলোচনা-সমালোচনায় মাহবুব মোর্শেদের অনিয়ম ও দুর্নীতি *** দেশে কাশি আর জাপানে হাসি, মেটিকুলাস নকশার রূপ: মুজতবা দানিশ *** বৈশ্বিক সংকটের ছায়ায় রাজপথের রাজনীতি, সংকট বাড়ার শঙ্কা *** উৎপাদন থাকলেও কেন পেট্রোল-অকটেন সংকট? *** সাংবাদিক তানবিরুল মিরাজকে হয়রানি বন্ধের আহ্বান সিপিজের *** শক্তিশালী সরকারকে হটানো গেছে, এই সরকারকেও হটানো সম্ভব: শহিদুল আলম *** শহিদুল আলমের গতিবিধি নিয়ে প্রশাসনের সন্দেহ

যে উপকার মিলবে লাউ খেলে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ১৯শে জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেক বাড়িতে গরমে মুরগি ও লাউ এবং মুখরোচক লাউ-চিংড়ির কদর বেশি। কিন্তু শরীরের কথা যদি ভাবি, তাহলে বেশি কার্যকরী হলো লাউয়ের রস। বিশেষ করে যারা দীর্ঘদিন ডায়াবেটিসে ভুগছেন, তাদের জন্য লাউ অব্যর্থ দাওয়াই। চলুন জানি আরও যে উপকার মিলবে লাউ খেলে-

পুষ্টিবিদরা বলেন, লাউ পাতায় রয়েছে ফাইবার, কার্ব, ক্যালসিয়াম ও ফসফরাসের ভাণ্ডার। তাই নিয়মিত এই শাক খেলে ছোট-বড় রোগব্যাধির ফাঁদ এড়িয়ে যাওয়া সম্ভব হবে, তা তো বলাই বাহুল্য। এছাড়া লাউয়ের ৯৬ শতাংশই পানি। ফলে নিয়মিত লাউ খেলে আমাদের শরীর হাইড্রেট থাকে। 

আরো পড়ুন : কাঁঠাল খাবেন যে কারণে

উপকারিতা

*লো ক্যালোরি ও উচ্চমাত্রার আঁশ পাওয়া যায় লাউয়ে। ফলে যারা ওজন কমানোর কথা ভাবছেন তারা নিশ্চিন্তে খেতে পারেন লাউ।

*কোষ্ঠকাঠিন্য, অর্শ, পেট ফাঁপা প্রতিরোধ করতে সাহায্য করবে এই সবজি।

*কিডনির কার্যক্ষমতা বাড়ে নিয়মিত লাউ খেলে। লাউ খেলে দূর হবে হজমের সমস্যা।

*লাউয়ে থাকা পটাসিয়াম ও ফাইবার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে।

*রক্তে কোলেস্টেরল কমাতেও লাউয়ের জুড়ি নেই।  

*লাউয়ে থাকা ভিটামিন, মিনারেল ও উচ্চমাত্রার পানি আমাদের ত্বক ও চুল সুস্থ রাখে।

*ক্যালসিয়াম ও ফসফরাস রয়েছে লাউয়ে। এই দুই উপাদান শরীরে ঘামজনিত লবণের ঘাটতি দূর করে। পাশাপাশি দাঁত ও হাড়কে মজবুত করে।

এদিকে কিছু গবেষণা দাবি করছে, রাতে ঘুম হওয়ার সমস্যা দূর করতে লাউয়ের ভূমিকা রয়েছে।

তথ্য: ইন্টারনেট

এস/ আই.কে.জে/

লাউ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250