মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

সালমান খানকে হত্যা করতে ২৫ লাখ রুপির চুক্তি!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৭ অপরাহ্ন, ২রা জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা সালমান খানের বাড়িতে গত ১৪ই এপ্রিল এলোপাথাড়ি গুলি ছুড়ে পালিয়ে যান দুই ব্যক্তি। পরে জানা যায় এ কাজ গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের। ভাইজানকে হত্যা করাই তার লক্ষ্য। 

সালমান খানকে হত্যার চেষ্টা দীর্ঘদিন ধরে করে চলেছে সন্ত্রাসী দলটি। জানা গেল সালমানকে হত্যা করতে ২৫ লাখ রুপি চুক্তি করেছিলেন এ গ্যাংস্টার। এ ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে সাফল্য পায় ভারতীয় পুলিশ। গ্রেফতার করে গুলি ছোড়া ওই দুজনকে। পরে এ ঘটনার সঙ্গে জড়িত আরো দুই জন ধরা পড়ে। গ্রেফতারের কিছুদিন পর এক আসামী আত্মহত্যা করেন। এবার গ্রেফতারকৃতদের তালিকায় যোগ হলো আরো একজন।

এমন পরিস্থিতিতে হাল ছাড়েনি মুম্বাই পুলিশ। চালিয়ে গেছেন তদন্ত। ভারতীয় সংবাদমাধ্যমের একটি প্রতিবেদন থেকে জানা যায়, পুলিশ এ ঘটনার নতুন চার্জশিট পেশ করেছেন। যেখানে সালমানকে হত্যার প্ল্যানে পাঁচজন অভিযুক্তের নাম উল্লেখ করা হয়েছে।

অভিযুক্ত পাঁচজনই বিষ্ণোই গ্যাংয়ের সদস্য। পুলিশি জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন সালমান হত্যার মাস্টারপ্ল্যান। অভিযুক্তরা জানায়, সালমানকে মারার জন্য বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে তাদের ২৫ লাখ টাকার চুক্তি হয়েছে। এ চুক্তি অনুযায়ী, হত্যার পরিকল্পনা চলেছে ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের এপ্রিল মাস পর্যন্ত।

আরো পড়ুন: চুরির মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা ববি

 অভিযুক্তরা আরো জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ী পাকিস্তান থেকে এ গ্যাং বিভিন্ন ধরনের অস্ত্র এনেছে। একে ৪৭, একে ৯২, এম ১৬ রাইফেল, তুরস্কের বিখ্যাত জিগানা পিস্তলও আনার পরিকল্পনা রয়েছে তাদের। কারণ জিগানা পিস্তল দিয়েই ২০২২ সালের ২৯শে মে পঞ্জাবি গায়ক সিধু মুজওয়ালাকে হত্যা করেন তারা।

চার্জশিটে আরো উল্লেখ করা হয়েছে বেশকিছু চাঞ্চল্যকর তথ্য। বিষ্ণোই গ্যাংয়ের ৬০ থেকে ৭০ জন সর্বক্ষণ নজরে রাখেন সালমানকে। অভিনেতা কখন কোথায় যায় তার সব তথ্যই আছে তাদের কাছে।

তদন্তে আরো বেরিয়ে এসেছে যে, সালমানকে হত্যার জন্য নিয়োগ করা সবাই ১৮ বছরের নিচের কিশোর। তারা তাদের কাজ সঠিকভাবে চালিয়ে যাচ্ছে। আর তারা অপেক্ষায় আছেন সালমানকে মারার জন্য গোল্ডি ব্রার বা আনমোল বিষ্ণোইয়ের হত্যার হুকুমের।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এসি/

বলিউড সালমান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250