মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

ব্রিকসে যোগ দিচ্ছে সৌদি আরবসহ নতুন পাঁচ দেশ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৩ অপরাহ্ন, ১লা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

ব্রিকস জোটে যোগ দিচ্ছে আরো পাঁচ দেশ। গত বছর আমন্ত্রণ জানানোর পর এবার তারা জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। বুধবার (৩১শে জানুয়ারি) সংবাদমাধ্যমের  এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি পান্ডর জানান, ৫টি দেশ জোটে যোগ দেওয়ার কথা নিশ্চিত করেছে। দেশগুলো হলো মিসর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আবর আমিরাত। গত বছর তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল।

আরো পড়ুন: বাংলাদেশি দক্ষ কর্মী চায় মেসিডোনিয়া

গত বছরের আগস্টে জোহানেসবার্গে ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সময়ে আর্জেন্টিনাসহ ছয় দেশকে জোটে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে এতে যোগ না দেওয়ার সিদ্ধান্ত জানায় আর্জেন্টিনা।দেশগুলোর জোটে যোগ দেওয়ার মাধ্যমে এর সদস্য দেশের সংখ্যা ১০-এ গিয়ে দাঁড়াবে। এর আগে জোটের সদস্য ছিল কেবল ব্রাজিল, রাশিয়া, চীন, ভারত ও দক্ষিণ আফ্রিকা।

এর আগে বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসে আর্জেন্টিনা যোগ দেবে না বলে জানান দেশটির হবু পররাষ্ট্রমন্ত্রী ডায়ানা মন্ডিনো। গেল বছরের আগস্টেই নতুন এই ব্লকের সদস্য দেশ হিসেবে যোগদানের আমন্ত্রণ পায় আর্জেন্টিনা। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট হিসেবে জাভিয়ের মিলের অধীনে আর্জেন্টিনা কখনোই চীনা নেতৃত্বাধীন উদীয়মান ব্লক ব্রিকসে যোগদান করবে না।

সূত্র: রয়টার্স

এইচআ/ আই.কে.জে/ 

ব্রিকস নতুন সদস্য নালেদি পান্ড দক্ষিণ আফ্রিকান পররাষ্ট্রমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250