রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা *** আলোচনা-সমালোচনায় মাহবুব মোর্শেদের অনিয়ম ও দুর্নীতি *** দেশে কাশি আর জাপানে হাসি, মেটিকুলাস নকশার রূপ: মুজতবা দানিশ

ভারত না এলেও ঢাকাতেই ঠিক হবে এশিয়া কাপের সূচি

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৫৯ অপরাহ্ন, ১২ই জুলাই ২০২৫

#

এ মাসে ঢাকায় ঠিক হওয়ার কথা এশিয়া কাপের ভেন্যু ও সূচি। ফাইল ছবি

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নির্বাহী কমিটির সভা আগামী ২৪শে জুলাই ঢাকায় হতে যাচ্ছে। এ সভা সামনে রেখে বিসিবি সব প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু।

আজ শনিবার (১২ই জুলাই) বিকেলে বিসিবির মিডিয়া লাউঞ্জে সংবাদমাধ্যমকে মিঠু বলেন, ‘আমরা ঢাকায় এসিসির সভা আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। সভাটি হবে হোটেল ইন্টারকন্টিনেন্টালে। আশা করছি, সভায় (সদস্য দেশের) সবাই উপস্থিত থাকবেন।’

এই সভায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রতিনিধি উপস্থিত থাকবেন কী না, তা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে বিসিবি পরিচালক মিঠু বলেন, ‘ভারত অংশ নেবে কী না, এখনই বলা যাচ্ছে না। এটা তাদের বোর্ড ও রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। তবে আমরা আশা করছি, তারা অংশ নেবে। এমনকি যদি না-ও আসে, তাদের জন্য ভার্চুয়ালভাবে সভায় যুক্ত হওয়ার সুযোগ থাকবে।’

এসিসির সভা নিয়ে গতকাল শুক্রবার (১১ই জুলাই) বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও প্রায় একই কথা বলেছেন গণমাধ্যমকে, ‘এসিসির মিটিং ঢাকায় হবে। এসিসির বর্তমান চেয়ারম্যান তো পাকিস্তানের (পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি)। আমাদের যদি এবারের এশিয়া কাপের আয়োজকও হতে বলে ...যাহোক, আলোচনা হবে। এর আগে এসিসি, আইসিসির মতো সংস্থার এ ধরনের সভা বাংলাদেশে সেভাবে হয়নি।’

এসিসির এই সভার সময়ে ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজও চলবে। পাকিস্তান জাতীয় দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ১৬ই জুলাই সকালে ও রাতে দুটি পৃথক ফ্লাইটে ঢাকায় পৌঁছাবে। অন্যদিকে শ্রীলঙ্কা সফর শেষে বাংলাদেশ দল ফিরবে ১৭ই জুলাই। জানা গেছে, এই সিরিজ দেখতে ঢাকায় আসবেন এসিসি ও পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি।

২০২৬ এশিয়া কাপের আয়োজন স্বত্ব ভারতের। কিন্তু এখন পর্যন্ত টুর্নামেন্টের ভেন্যু চূড়ান্ত হয়নি। এসিসির ঢাকার সভায় এই বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। সম্ভবত এই সভাতেই এশিয়া কাপের সূচি চূড়ান্ত অনুমোদন ও প্রকাশ হবে। তবে ভারত টুর্নামেন্টে অংশ নেবে কী না, তা নিয়েও আছে ধোঁয়াশা। কাশ্মীরে পাকিস্তানি হামলা ইস্যুতে ভারত-পাকিস্তান রাজনৈতিক সম্পর্ক চরমে। ভারতের প্রতিনিধির ঢাকায় এসে এই সভায় অংশ নেওয়া শেষ পর্যন্ত হবে কী না, সেটাই এখন দেখার বিষয়।

জে.এস/

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250