রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী *** ‘নরক’ নামানোর হুমকি ট্রাম্পের, পালটা যে পরিণতির বার্তা দিল ইরান

জোড়া লাগানো ২ বোন বিয়ে করলেন একজনকেই!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩২ অপরাহ্ন, ৩০শে মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

বিয়ে করেছেন যুক্তরাষ্ট্রের আলোচিত জোড়া লাগানো যমজ দুই বোন অ্যাবি ও ব্রিটানি। দুইজন নয় একজন ব্যক্তিই তাদের স্বামী। সম্প্রতি পিপল ম্যাগাজিন প্রকাশিত এক প্রতিবেদনের বরাতে জানা গেছে এ তথ্য।

১৯৯০ সালে ৭ই মার্চ যুক্তরাষ্ট্রের মিনেসোটার মাটিতে দুটি মাথা এবং এক শরীরের সঙ্গে জন্মগ্রহণ করেন অ্যাবিগেল লোরেন হেনসেল ও ব্রিটানি লি হেনসেল। জন্মগ্রহণের ৬ বছর পর ১৯৯৬ সালে দ্য অপরাহ উইনফ্রে শো এবং লাইফ ম্যাগাজিনের কভারে উপস্থিতির মাধ্যমে বিশ্বব্যাপী সবার মনোযোগ আকর্ষণ করেন যমজ এই দুইবোন।

আরো পড়ুন : মাইনাস ১৬ ডিগ্রি তাপমাত্রায় এভারেস্ট অভিযানে ২ বছরের শিশু

সম্প্রতি বিয়ে করে আরও একবার বিভিন্ন গণমাধ্যমে শিরোনামে উঠে এসেছেন তারা। জানা গেছে, দুইজন নয় একজন ব্যক্তিই তাদের স্বামী। এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সাময়িকী পিপল ম্যাগাজিন।

প্রতিবেদনে বলা হয়, এই দুইবোন তিন বছর আগে গোপনে বিয়ে করেছেন মার্কিন সেনা সদস্য জোশ বোলিংকে। বর্তমানে সংসারও করছেন তারা। পাশাপাশি শিক্ষকতার পেশায় আছেন দুইবোন। তাদের শরীর এক হলেও মস্তিষ্ক সম্পূর্ণ আলাদা। তাই তাদের ইচ্ছা-অনিচ্ছা, চিন্তাভাবনা আলাদা। এমনকি খাবারের প্রতি ভালোবাসাও আলাদা। হৃৎপিণ্ড, পিত্তাশয় এবং পাকস্থলী আলাদা। তাই ক্ষুধাও আলাদা আলাদা সময়ে পায়।

এই যমজ বোনের বাবার নাম প্যাটি ও মায়ের নাম মাইক। জন্মের সময় যমজ সন্তানদের আলাদা করলে তাদের বাঁচানো যেত না। তাই অপারেশন করে তাদের আলাদা করার সিদ্ধান্ত নেননি তারা।

এস/ আই. কে. জে/


জোড়া লাগানো ২ বোন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250