সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

‘মায়ের ডাক’–এর সানজিদাকে ঢাকায় প্রার্থী করছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:১৯ অপরাহ্ন, ৩রা নভেম্বর ২০২৫

#

ফাইল ছবি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার একটি আসনে গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলিকে প্রার্থী করছে বিএনপি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলোকে নিয়ে এ সংগঠন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সানজিদা ইসলাম।

তার ভাই সাজেদুল ইসলাম সুমন ছিলেন ২৫ নম্বর ওয়ার্ড (ঢাকা উত্তর সিটি করপোরেশন) বিএনপির সাধারণ সম্পাদক। ২০১৩ সালের ৪ঠা ডিসেম্বর রাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে তুলে নিয়ে যায় র‌্যাবের একটি দল। এখনো তার খোঁজ পাওয়া যায়নি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সোমবার (৩রা নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন।

মিরপুর, শাহ আলী ও দারুস সালাম এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে সানজিদা ইসলামের নাম ঘোষণা করা হয়। এর বাইরে ঢাকা-১ (দোহার–নবাবগঞ্জ) আসনে খন্দকার আবু আশফাক, ঢাকা-২ (কেরানীগঞ্জ ও সাভারের কিছু অংশ) আসনে আমানউল্লাহ আমান, ঢাকা-৩ (কেরানীগঞ্জের কিছু অংশ) আসনে গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৪ (শ্যামপুর–কদমতলী) আসনে তানভীর আহমেদ রবিনকে প্রার্থী করছে বিএনপি।

ঢাকা-৫ (যাত্রাবাড়ী–ডেমরা) আসনে নবী উল্লাহ নবী, ঢাকা-৬ (সূত্রাপুর, ওয়ারী, গেন্ডারিয়া ও কোতোয়ালির একাংশ) আসনে ইশরাক হোসেন, ঢাকা-৮ (মতিঝিল, পল্টন, শাহবাগ, শাহজাহানপুর ও রমনা) আসনে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, ঢাকা-১১ (বাড্ডা, ভাটারা ও রামপুরা) আসনে এম এ কাইয়ুম, ঢাকা-১২ (তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল ও শেরেবাংলা নগরের একাংশ) আসনে সাইফুল আলম নীরব, ঢাকা-১৫ (শেওড়াপাড়া, কাজীপাড়া, কাফরুল ও মিরপুরের একাংশ) আসনে শফিকুল ইসলাম খান, ঢাকা-১৬ (রূপনগর ও পল্লবী) আসনে আমিনুল হক এবং ঢাকা-১৯ (সাভার পৌরসভা, সেনানিবাসসহ সাভারের একাংশ) আসনে দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনকে প্রার্থী করছে বিএনপি।

জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে আজ ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি, সেগুলোর মধ্যে ঢাকার বেশ কয়েকটি আসন রয়েছে। সেগুলো হলো ঢাকা-৭ (লালবাগ, চকবাজার, বংশাল এবং কামরাঙ্গীরচর ও কোতোয়ালির একাংশ), ঢাকা–৯ (সবুজবাগ, খিলগাঁও, মুগদা), ঢাকা–১০ (ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান, হাজারীবাগ), ঢাকা–১৩ (মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগরের একাংশ), ঢাকা–১৭ (ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা, গুলশান, বনানী), ঢাকা–১৮ (বৃহত্তর উত্তরার ৬টি থানা) এবং ঢাকা–২০ (ধামরাই উপজেলা)।

এসব আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি, সেগুলো পরে ঘোষণা করা হবে। এর বাইরে কিছু আসন শরিকদের ছাড়া হবে।

সানজিদা ইসলাম তুলি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250