রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী *** ‘নরক’ নামানোর হুমকি ট্রাম্পের, পালটা যে পরিণতির বার্তা দিল ইরান

ভয়েস আর্টিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর নির্বাহী পরিষদ গঠন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৩১ অপরাহ্ন, ১২ই জানুয়ারী ২০২৫

#

ছবি - সংগৃহীত

ভয়েস আর্টিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভাব)-এর প্রথম সম্মেলন শুক্রবার (১০ই জানুয়ারি) সংস্কৃতি বিকাশ কেন্দ্র, পরিবাগ, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের আহ্বায়ক শেকানুল ইসলাম শাহীর সভাপতিত্বে এবং রাজু আহমেদ, কাজী রোখসানা রুমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব শাহরিয়ার রানা জুয়েল। বক্তব্য দেন নাট্যজন আজাদ আবুল কালাম, ইকবাল বাবু, অশোক বসাক, ফখরুজ্জামান চৌধুরী, কামরুল হাসান, শেউঁতি শাহগুফতা, শ্যামাঙ্গিনী শ্যামা, দীপু রহমান, নাহিদ স্মৃতি, উজ্জল মিয়া প্রমুখ।

বাংলাদেশে বাংলাভাষাসহ অন্যান্য ভাষায় ডাবিংকৃত ও ভয়েস কন্টেন্টে বিদেশী ও দেশীয় চলচ্চিত্র, সিরিয়াল, প্রামাণ্যচিত্র, কাহিনীচিত্র, বিজ্ঞাপনচিত্র, ই-বুক, নাটকসহ বিভিন্ন অনুষ্ঠান নির্মাণের ক্ষেত্রে শিল্পী-কলাকুশলী হিসেবে যুক্ত কণ্ঠাভিনয় শিল্পী, এডিটর, অনুবাদক, কন্টেন্ট রাইটার, ডিরেক্টর এবং সহকারী ডিরেক্টরদের স্বার্থ, অধিকার ও ন্যায্য মর্যাদাপ্রাপ্তি নিশ্চিতকরণের লক্ষ্যে এবং এই শিল্পক্ষেত্র শক্তিশালী ও মানসম্মত হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে ভূমিকা রাখার অভিপ্রায়ে, ঐক্যবদ্ধতার প্রয়াসে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।

সাবজেক্ট কমিটির সভাপতি নাট্যজন আজাদ আবুল কালামের সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশনে আগামী দুই বছরের জন্য কামরুল হাসানকে সভাপতি ও শাহরিয়ার রানা জুয়েলকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ গঠন করা হয়। অন্যান্য সদস্যরা হলেন : সহসভাপতি- শ্যামাঙ্গিনী শ্যামা, যুগ্ম সাধারণ সম্পাদক- ইন্দ্রাণী ঘটক, সাংগঠনিক সম্পাদক- সঞ্জয় কুমার গোস্বামী, অর্থবিষয়ক সম্পাদক- আতিকুর রহমান, দপ্তর সম্পাদক- উজ্জল মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক- অনন্যা গোস্বামী, অনুষ্ঠান সম্পাদক- সাইদ সুমন, তথ্যপ্রযুক্তি, কল্যাণ ও আইনবিষয়ক সম্পাদক- মশিউর রহমান দিপু এবং নির্বাহী সদস্য -১ শেউঁতি শাহগুফতা, নির্বাহী সদস্য -২ সৈয়দ মোহাম্মদ শেকানুল ইসলাম শাহী ও নির্বাহী সদস‍্য-৩ এ কে আজাদ সেতু।

শপথ পাঠের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।

আই.কে.জে/

ভয়েস আর্টিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250