মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

কিরগিজস্তান থেকে দেশে ফিরছেন ১৮০ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

গার্মেন্টসসহ বিভিন্ন খাতে ভালো বেতনের চাকরির প্রলোভনে কিরগিজস্তানে গিয়ে প্রতারণার শিকার হয়ে দেশে ফিরছেন ১৮০ জন বাংলাদেশি নাগরিক। আজ মঙ্গলবার (৯ই সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তাদের নিয়ে একটি বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

দীর্ঘ প্রক্রিয়ার পর আজ রাতে দেশে ফিরবেন এই ১৮০ বাংলাদেশি। তাদের ফেরত আনার পর বিমানবন্দরে জরুরি সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম। এ কাজে সমন্বয় করছে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ ডেস্ক এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম জানায়, প্রবাসে স্বপ্ন পূরণের আশায় অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পাচারকারীদের বানানো ভিডিও দেখে আকৃষ্ট হন। কেউ কেউ ইউরোপে যাওয়ার আশায়, আবার কেউ উচ্চ বেতনের গার্মেন্টস চাকরির প্রলোভনে উজবেকিস্তান হয়ে কিরগিজস্তানে পৌঁছান। কিন্তু সেখানে গিয়ে তারা বুঝতে পারেন, সবই প্রতারণা।

এর আগেও একই ধরনের কৌশলে পাচারকারী চক্র বাংলাদেশিদের মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিয়ে গিয়ে বিপাকে ফেলেছে।

প্রবাসী কর্মী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250