শুক্রবার, ৩রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মজার আলু-কিমা পরোটা তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৭ অপরাহ্ন, ২১শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

শীতের সকালে গরম নরম পরোটা খেতে কার না ভালো লাগে। তাই চাইলে বাড়িতে বানাতে পারেন মজার আলু-কিমা পরোটা। রইলো রেসিপি-

উপকরণ 

মুরগির মাংসের কিমা এক কাপ,

আলু সেদ্ধ ২ কাপ,

পেঁয়াজ কুঁচি ২ টেবিল চামচ,

আদা বাটা সিকি চা চামচ,

রসুন বাটা ১ চা চামচ,

জিরা বাটা আধা চা চামচ,

কাঁচা মরিচ কুঁচি ২ টেবিল চামচ,

আরো পড়ুন : কমলালেবুর বরফি তৈরির রেসিপি

গোলমরিচ গুঁড়া আধা চা চামচ,

লবণ ২ চা চামচ,

শুকনা মরিচ গুঁড়া ১ চা চামচ,

ধনেপাতা ১ টেবিল চামচ,

তেল আধা কাপ,

ময়দা পরিমাণমতো।

পদ্ধতি

পাত্রে ২ টেবিল চামচ তেল ও পেঁয়াজ দিয়ে বাদামি হলে আদা, রসুন, জিরা, শুকনা মরিচ, পেঁয়াজ বাটা ও লবণ দিয়ে কষিয়ে নিন। এবার মাংসের কিমা ও আলু সেদ্ধ দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিন।

কিমা ভুনা ঠান্ডা হলে কাঁচা মরিচ, গোলমরিচ, ধনেপাতা দিয়ে ময়দার সঙ্গে মেখে নিন। এবার পছন্দমতো আকারে পরোটা বেলে হালকা তেলে দুইপাশ সোনালি করে ভেজে তুলুন। সস ও সালাদের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

এস/ আই. কে. জে/ 


রেসিপি আলু-কিমা পরোটা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250