মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

সালমানের বিগ বসে আসছেন পেহেলগাম হামলায় নিহত নৌসেনার স্ত্রী হিমাংশি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৯ অপরাহ্ন, ১১ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ১৯তম সিজন শুরু হচ্ছে আগামী ২৪শে আগস্ট থেকে। নতুন থিমে, নতুন নিয়মে এই জনপ্রিয় শোয়ের নতুন সিজন নিয়ে আসছেন সালমান খান। কারা অংশ নিচ্ছেন এবার প্রতিযোগী হিসেবে, তা নিয়ে জল্পনা অনেক। শোয়ের প্রতিযোগী হিসেবে অনেক টিভি অভিনেতা, বলিউড তারকা, ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের নাম উঠে আসছে। এরই মধ্যে একটি নাম নিয়ে শুরু হয়েছে চাঞ্চল্য।

টেলি চক্কর-এর রিপোর্ট অনুযায়ী, এবার নাকি বিগ বসের ঘরে দেখা যাবে পেহেলগাম হামলায় নিহত ভারতীয় নৌবাহিনী অফিসার বিনয় নারওয়ালের স্ত্রী হিমাংশি নারওয়ালকে। তার বিগ বসে আসার খবরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বিগ বস নির্মাতারা এমন কিছু মানুষকে শোতে আনতে চাইছেন, যাদের সঙ্গে দর্শকরা দ্রুত একাত্ম হতে পারবেন। সে কারণে হিমাংশি নারওয়ালকে বিগ বস ১৯-এ আনার ব্যাপারে আলোচনা হয়েছে। যদিও এখনো অফিশিয়ালি কিছু জানায়নি বিগ বস কর্তৃপক্ষ।

শোনা যাচ্ছে, বিগ বসের নির্মাতাদের পক্ষ থেকে হিমাংশিকে আমন্ত্রণ জানানো হয়েছে। হিমাংশি এ শোয়ে অংশ নিলে অনেক অজানা তথ্য উঠে আসবে বলে মনে করা হচ্ছে। গত কয়েক মাসে তার বদলে যাওয়া জীবন, তার জীবনসংগ্রাম দর্শকের কাছে অনুপ্রেরণার হতে পারে— হিমাংশিকে বিগ বসে আমন্ত্রণ জানানোর পেছনে এটাই নির্মাতাদের ভাবনা।

উল্লেখ্য, হিমাংশির স্বামী বিনয় নরওয়াল ভারতীয় নৌবাহিনীর অফিসার ছিলেন। গত ১৬ই এপ্রিল বিয়ে করেন বিনয় ও হিমাংশি। এরপর তারা কাশ্মীরে হানিমুনে যান। সেখানেই গত ২২শে এপ্রিল পেহেলগাম সন্ত্রাসী হামলায় নিহত হন ২৬ বছর বয়সী ওই নৌ কর্মকর্তা। স্বামীর মরদেহের পাশে বসে হিমাংশির কান্নার ছবি বিশ্বজুড়ে সাড়া ফেলেছিল।

হিমাংশি ছাড়াও বিগ বস ১৯-এর প্রতিযোগী হিসেবে আরও কিছু নাম উঠে এসেছে। তারা হলেন শৈলেশ লোধা, গুরু চরণ সিং, মুনমুন দত্ত, লতা সাবেরওয়াল, ফয়সাল শেখ, জান্নাত জুবায়ের, পুরভ ঝা, অপূর্ব মাখিজা প্রমুখ।

জে.এস/

সালমান খান রিয়েলিটি শো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250