মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

ঈদে পূর্ণ ছুটি পাচ্ছেন না সব ব্যাংক কর্মকর্তা, খোলা থাকবে যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:১১ অপরাহ্ন, ১০ই মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরে লম্বা ছুটিতে যাচ্ছে দেশের সব তফসিলি ব্যাংক। পবিত্র শবেকদর ও ঈদুল ফিতরের ছুটি মিলিয়ে টানা সাত দিন ছুটি পাচ্ছেন তারা। তবে কিছু এলাকায় সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক জানায়, ঈদের ছুটির মধ্যেই আগামী ১৮ই মার্চ (বুধবার) ও ১৯শে মার্চ (বৃহস্পতিবার) কিছু এলাকায় সীমিত পরিসরে ব্যাংকের কিছু শাখা খোলা থাকবে।

আজ মঙ্গলবার (১০ই মার্চ) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, আসন্ন শবেকদর ও ঈদুল ফিতরের পূর্ব নির্ধারিত ছুটির মধ্যবর্তী ১৮ই মার্চের (বুধবার) নির্বাহী আদেশে সরকার ছুটি ঘোষণা করায় তফসিলি ব্যাংকের সব শাখা ও উপশাখা বন্ধ থাকবে। তবে বাণিজ্যিক এলাকাগুলোতে আগামী ১৮ ও ১৯শে মার্চ যথাক্রমে বুধ ও বৃহস্পতিবার সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।

যেসব এলাকায় সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে

ঈদুল ফিতরের আগে তৈরি পোশাক শিল্প খাতে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে এবং রপ্তনি বিল ক্রয়ের লক্ষ্যে শুধু ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম এলাকায় সীমিত পরিসরে ১৮ ও ১৯শে মার্চ ব্যাংক খোলা থাকবে।

ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীরা বিধি মোতাবেক ভাতা পাবেন। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে।

জে.এস/

বাংলাদেশ ব্যাংক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250