মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

মুসলিমদের নিরাপত্তায় ব্রিটিশ সরকারের দেড় হাজার কোটির তহবিল ঘোষণা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৮ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

ব্রিটেনে মসজিদসহ মুসলিম স্থাপনাগুলোর নিরাপত্তা বাড়াতে আগামী চার বছরের জন্য ১১৭ মিলিয়ন পাউন্ডের একটি তহবিল গঠনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। বাংলাদেশি টাকায় এই অর্থের পরিমাণ ১ হাজার ৬৪৯ কোটি টাকার বেশি। মসজিদ ছাড়া অন্য স্থাপনাগুলোর মধ্যে রয়েছে বিদ্যালয় ও কমিউনিটি সেন্টার।

সম্প্রতি ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই নিরাপত্তা তহবিলের প্রতিশ্রুতি দিয়েছে। এক বিবৃতিতে  ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি বলেছেন, আমাদের সমাজে মুসলিমবিরোধী ঘৃণার কোনো ধরনের স্থান নেই। 

আরো পড়ুন: বিরল এক কোরআন বিশ্ববাসীর সামনে নিয়ে এলো সৌদি আরব

তিনি আরও বলেন, ব্রিটিশ মুসলিমদের নিপীড়নকে ন্যায্যতা দেওয়ার অজুহাত হিসেবে মধ্যপ্রাচ্যের ঘটনাপ্রবাহকে আমরা ব্যবহার করতে দেব না।

নিরাপত্তাব্যবস্থার মধ্যে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন ও সংকেত পাঠানোর মতো ব্যবস্থা থাকছে। এ ছাড়া স্থাপনাগুলোতে বেষ্টনী দেওয়া হবে। এদিকে ক্রমবর্ধমান চরমপন্থি হুমকি মোকাবিলায় গণতান্ত্রিক প্রক্রিয়া এবং প্রতিষ্ঠানের সুরক্ষা নিশ্চিতে আরও প্রায় ৪৩৭ কোটি টাকার তহবিল সরবরাহ করার ঘোষণা দেওয়া হয়েছে

এইচআ/  

নিরাপত্তা তহবিল ব্রিটিশ মুসলিম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250