সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

বঙ্গোপসাগরে লঘুচাপ : বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২১শে মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবারের মতো বুধবারও বৃষ্টি হয়েছে। এতে কমেছে তাপমাত্রা। আবহাওয়া অধিদফতর বলছে, আজ বৃহস্পতিবারও (২১শে মার্চ) দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি হতে পারে।

মূলত বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণেই বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

তারা বলছেন, পশ্চিমা লঘুচাপের একটি অংশ ভারতের পশ্চিমবঙ্গে এবং এর কাছাকাছি এলাকায় আছে। এই পশ্চিমা লঘুচাপই এখনকার বৃষ্টির কারণ।

সবশেষ ২৪ ঘণ্টায় দিনাজপুরে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত ৫৬ মিলিমিটার রেকর্ড করা হয়েছে। এসময় রংপুরে ৩৪, কুড়িগ্রামের রাজারহাটে ৩৫, নীলফামারির ডিমলায় ৩০ এবং রাজধানী ঢাকায় ১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আরো পড়ুন : দেশের সব জায়গায় বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

এসময় তাপমাত্রাও কমেছে। মঙ্গলবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও বুধবার তাপমাত্রা নেমে এসেছে ১৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে।

একইভাবে মঙ্গলবার রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বুধবার তা কমে হয় ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া, সৈয়দপুর এবং তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। 

যদিও দেশের মধ্যাঞ্চলসহ উত্তরাঞ্চলে বৃষ্টি হলেও চট্টগ্রাম ও দক্ষিণাঞ্চলে বৃষ্টি হয়নি বললেই চলে।

আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতর। তাদের তথ্যমতে, বৃহস্পতিবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দুয়েক জায়গায় ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং অন্যদিকে রাতের তাপমাত্রা কমতে পারে। তবে, শুক্রবার ২২শে মার্চ থেকে বৃষ্টি একটু কমতে পারে। 

এস/ এসি/ আই.কে.জে/



বৃষ্টি বঙ্গোপসাগরে লঘুচাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250