সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

হলুদ চাষে ঝুঁকছেন ঠাকুরগাঁওয়ের কৃষকেরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩২ অপরাহ্ন, ৬ই অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

হলুদের চাষাবাদে ঝুঁকেছেন ঠাকুরগাঁওয়ের হরিপুরের কৃষকরা। ৮০ দশকে ব্যাপকহারে হলুদের চাষাবাদ হতো। কিন্তু ওই সময়ে হলুদের দাম না থাকায় ধীরে ধীরে হলুদের চাষাবাদ থেকে মুখ ফিরিয়ে নেয় কৃষক। তবে দেশে এখন বাণিজ্যিকভাবে হলুদের চাহিদা বাড়ছে। বাজারে দামও ভালো পাওয়ায় হলুদ চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা।

ভবান্দপুর গ্রামের কৃষক আব্দুল গাফ্ফার শাহ্ বলেন, এক সময় হলুদের চাহিদা এবং দামও ছিল না তাই আমি চাষ করতাম না। বাজার থেকেই কিনে চাহিদা মেটাতাম। বাজারে এখন হলুদের চাহিদা ও দাম বাড়ছে। বর্তমান বাজারে শুকনো হলুদের সুটি ২৭০ টাকা কেজি এবং হলুদের গুঁড়া সাড়ে ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমি এবার ১৬ শতক জমিতে হলুদের চাষ করেছি। আশা করি ভালো ফলন পাবো।

আরও পড়ুন: ঝালকাঠির সুস্বাদু আমড়া দেশের চাহিদা মিটিয়ে যাচ্ছে বিদেশে

হরিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রুবেল হোসেন বলেন, অনাবাদি ও পতিত জমিসহ ২৫ হেক্টর জমিতে হলুদের চাষ হয়েছে। আয়ুষ্কাল এক বছর। বেলে দোআঁশ ও ছায়াযুক্ত জমিতে হলুদের চাষ ভালো হয়। প্রতি হেক্টর জমিতে ফলন হতে পারে ৪ দশমিক ৮ টন। বর্তমান বাজারে হলুদের দাম ও চাহিদা বাড়ায় এ উপজেলায় হলুদের চাষাবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

এসি/কেবি

হলুদ চাষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250