সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

জানুয়ারি জুড়েই শীত থাকতে পারে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৪শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

পুরো জানুয়ারি জুড়েই শীত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি তারা আরও জানায়, আগামী দুই-তিনদিন উপকূলসহ দেশের কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে আকাশে থাকতে পারে মেঘ। এতে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি এবং শীত সামান্য কমতে পারে। এরই মধ্যে দেশের কোনো কোনো অঞ্চলে মেঘ ও বৃষ্টি আসতে শুরু করেছে। 

যার উৎসস্থল- বঙ্গোপসাগর। এছাড়া খুলনা ও বরিশালের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। ফলে আজ বুধবার দেশের কোনো কোনো এলাকায় রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে এতে শীতের তীব্রতা খুব বেশি কমবে না।

আরো পড়ুন: তীব্র শীতে বন্ধ হলো রংপুর বিভাগের সব প্রাথমিক বিদ্যালয়

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আবহাওয়াবিদ আবদুর রহমান। তিনি বলেন, ‘দেশের কোনো কোনো এলাকায় রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও দিনের তাপমাত্রা কম থাকায় শীতের তীব্রতা খুব বেশি কমবে না।’

আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আজ বুধবার খুলনায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। ঢাকাসহ দেশের মধ্যাঞ্চল থেকে উপকূল পর্যন্ত আকাশ মেঘলা থাকতে পারে।

এসি/


শীত জানুয়ারি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250