শুক্রবার, ৩রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিকদের হাতকড়া: ক্ষমতার প্রয়োগ না অপপ্রয়োগ? *** নারী এমপিদের নিয়ে আমির হামজার কুৎসিত বক্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা *** প্রধানমন্ত্রীর ৪ বিশেষ সহকারী নিয়োগ *** নারী এমপিদের নিয়ে জামায়াতের আমির হামজার ‘বডি শেমিং’ মন্তব্যে তীব্র ক্ষোভ *** অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ আটকে দেওয়ার সুপারিশ বিশেষ কমিটির *** শেখ হাসিনার আমলের প্রকল্প হওয়ায় রোষানলে পড়ে ইউনূসের *** শনিবার রাজধানীতে ১১ দলের বিক্ষোভ সমাবেশ-মিছিল *** ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক পুনর্গঠনের পথে *** ফরাসি সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’ দিয়ে শুরু হবে কান উৎসব *** দুই-তিন সপ্তাহের মধ্যে ইরানে তীব্র আক্রমণের ঘোষণা ট্রাম্পের

কমেছে আলু-পেঁয়াজের দাম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৯ অপরাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

দিনাজপুরের হিলিতে কমেছে আলু ও পেঁয়াজের দাম। হিলির বাজারে প্রতি কেজি দেশি আলু ৫ টাকা কমে ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া দেশি ও ভারতীয় পেঁয়াজ প্রকারভেদে প্রতি কেজি ১০ টাকা কমে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে।

পাইকারী ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ বেশির কারণে দাম কমেছে। তবে আলু, পেঁয়াজ ও সবজির বাজারে কিছুটা স্বস্তি থাকলেও চাল, তেল এবং মসলার বাজার নিয়ে হতাশ ক্রেতারা।

বুধবার (২২শে জানুয়ারি) সকালে হিলির বাজারের বিক্রেতারা গণমাধ্যমকে এসব তথ্য জানান।

হিলি বাজারের আলু ও পেঁয়াজ বিক্রেতারা গণমাধ্যমকে জানান, দেশের বাজারে দেশি আলু ও পেঁয়াজ উঠতে শুরু করাতেই কমতে শুরু করেছে দাম। আগের তুলনায় বিক্রিও বেড়েছে। ক্রেতারা স্বস্তি নিয়ে আলু ও পেঁয়াজ কিনতে পারছেন। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি।

হিলি কাস্টমসের দেয়া তথ্যমতে, স্থলবন্দর দিয়ে চলতি সপ্তাহে ভারতীয় ১৩ ট্রাকে প্রায় ৪০০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে।

ওআ/কেবি

আলু-পেঁয়াজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250