মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

রাইসির মৃত্যুতে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের শোক প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৮ অপরাহ্ন, ২০শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। এরপরই শোক জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

তিনি বলেছেন, প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে তিনি ‘গভীরভাবে শোকাহত’। সোমবার (২০ শে মে) এই তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক একটি সংবাদমাধ্যম।  

আরো পড়ুন: রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের ছবি-ভিডিও প্রকাশ

সংবাদমাধ্যমটি বলছে, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে ইরান এবং দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনির প্রতি সমবেদনা প্রকাশ করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি বলেছেন, রাইসি ভেনিজুয়েলার ‘নিঃশর্ত বন্ধু’ ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে মাদুরো লিখেছেন, ‘বলিভারিয়ান রিপাবলিক অব ভেনিজুয়েলার পক্ষ থেকে (আপনাকে) আন্তরিক আলিঙ্গন। আপনি ও ইরান মর্যাদা, নৈতিকতা এবং প্রতিরোধের উদাহরণ।’

সূত্র: আল-জাজিরা 

এইচআ/ 

হেলিকপ্টার দুর্ঘটনা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250