বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নারী এমপিদের নিয়ে জামায়াতের আমির হামজার ‘বডি শেমিং’ মন্তব্যে তীব্র ক্ষোভ *** অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ আটকে দেওয়ার সুপারিশ বিশেষ কমিটির *** শেখ হাসিনার আমলের প্রকল্প হওয়ায় রোষানলে পড়ে ইউনূসের *** শনিবার রাজধানীতে ১১ দলের বিক্ষোভ সমাবেশ-মিছিল *** ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক পুনর্গঠনের পথে *** ফরাসি সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’ দিয়ে শুরু হবে কান উৎসব *** দুই-তিন সপ্তাহের মধ্যে ইরানে তীব্র আক্রমণের ঘোষণা ট্রাম্পের *** ১২ কেজির এলপিজির দাম বেড়ে ১৭২৮ টাকা *** মধ্যপ্রাচ্য সংঘাতে আমিরাতের প্রতি বাংলাদেশের সংহতি *** মাইকে ঘোষণা দিয়ে মব সৃষ্টি করে পুলিশকে মারধর, আসামি ছিনতাই

‘দুই উপদেষ্টার অনেক আগে পদত্যাগ করা উচিত ছিল’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৩১ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৫

#

রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান বলেছেন, সরকারের পক্ষ থেকে দুই উপদেষ্টাকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমকে পদত্যাগের কথা বলা হয়েছিল সেপ্টেম্বরের মাঝামাঝি সময়—এ রকম একটা খবর সংবাদমাধ্যমে এসেছে। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই এই দুইজন উপদেষ্টা একটি রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি জড়িত এবং এতে সরকারি পদে তাদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে। যৌক্তিক কারণে অনেক আগে তাদের পদত্যাগ করা উচিত ছিল।

নিজের ইউটিউব চ্যানেল জাহেদস টেইক-এ এসে আজ রোববার (২৬শে অক্টোবর) এ বিষয়ে তিনি কথা বলেন। তিনি বলেন, তারা প্রকাশ্যভাবে রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত। বিশেষ করে মাহফুজ আলম দীর্ঘদিন ধরে এনসিপির সঙ্গে সরাসরি যোগাযোগে ছিলেন আর আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এলজিআরডি মন্ত্রী হিসেবে বিভিন্ন ক্ষেত্রে সুবিধা দিয়ে এনসিপিকে সমর্থন করেছেন। এতে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা প্রভাবিত হতে পারে।

তিনি আরো বলেন, প্রধান ড. মুহাম্মদ ইউনূসের উচিত ছিল অনেক আগেই এই দুইজন উপদেষ্টাকে সরিয়ে দেওয়া। সরকার চেষ্টা করেছে নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে। যদিও অন্যান্য কিছু উপদেষ্টার মধ্যেও হয়তো কোনো না কোনো রাজনৈতিক দলের প্রতি ঝোঁক বা পক্ষপাত থাকতে পারে, কিন্তু এই দুইজন সবচেয়ে প্রকাশ্যভাবে এবং সরাসরি একটি রাজনৈতিক দলের সঙ্গে জড়িত। এতে কোনো ধরনের বিভ্রান্তি নেই।

তিনি বলেন, গত বছরের নভেম্বরে একটি অধ্যাদেশে উপদেষ্টা কমিটি নীতিগতভাবে সম্মত হয়েছিল যে, যারা উপদেষ্টা হিসেবে থাকবেন তারা আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন না। যদিও সেই অধ্যাদেশ রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়নি এবং চূড়ান্ত অনুমোদন হয়নি, তবুও এই নীতিগত সিদ্ধান্ত মানা জরুরি।

জাহেদ উর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250