সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

‘১৬ মাসের গর্ভবতী হিসেবে বিশ্বরেকর্ড করলাম’, মা হওয়ার খবরে সোনাক্ষী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৬ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জাহির ইকবালের সঙ্গে বিয়ের পর থেকে এখন পর্যন্ত একাধিকবার সোনাক্ষী সিনহাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, তিনি কি অন্তঃসত্ত্বা? সম্প্রতি রমেশ তৌরানির দিপাবলী পার্টিতে ঢিলেঢালা পোশাক পরে এসে সেই জল্পনা ফের উসকে দিয়েছেন শত্রুঘ্নকন্যা।

ওড়না দিয়ে নাকি ঘন ঘন স্ফীতোদর ঢাকার চেষ্টা করছিলেন অভিনেত্রী! শুধু তাই নয়, ছবিশিকারীদের সামনে স্বামী জাহিরকেও সোনাক্ষীর ‘স্ফীতোদরে’ হাত রাখতে দেখা যায়। আর তাতেই ‘দাবাং’ কন্যার মা হওয়ার জল্পনাযজ্ঞে ঘৃতাহূতি পড়ে! তবে এবার জল্পনা জিইয়ে না রেখে নিজেই মুখ খুললেন অভিনেত্রী। তথ্যসূত্র: ইন্ডিয়া ডটকম।

সোনাক্ষীর মন্তব্য, ‘মনুষ্য ইতিহাসের দীর্ঘতম গর্ভাবস্থা! অতি বুদ্ধিমান মিডিয়ার দৌলতে ১৬ মাসের অন্তঃসত্ত্বা হিসেবে বোধহয় বিশ্বরেকর্ড করে ফেললাম। শুধু পেটে হাত দিয়ে ছবি তুলেছিলাম। যাক গে, এই বিষয়ে আমার আর জাহিরের প্রতিক্রিয়া জানতে চাইলে আমার গোটা পোস্টটি দেখুন। আর হ্যাঁ, এভাবেই ঝলমলে দিপাবলী কাটান।’ 

এদিন দিপাবলীর পার্টি লুকের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন সোনাক্ষী সিনহা। সেই পোস্টের একদম শেষে স্বামী জাহিরের সঙ্গে রসিকতার মুহূর্ত ভাগ করে নিতেও দেখা গেছে অভিনেত্রীকে। আর সোনাক্ষীর কথাতেই ইঙ্গিত রয়েছে যে, সত্যিটা জানতে হলে তার পুরো পোস্ট দেখতে হবে। 

সেই ছবিতেই দেখা গেল, জাহির আর সোনাক্ষী অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা শুনে হেসে গড়াচ্ছেন। অতঃপর অভিনেত্রী যে এখনই মা হচ্ছেন না, সেটা নিশ্চিত করলেন নিজেই।

গত বুধবার রাতে রমেশ তৌরানির তারকাখচিত দিপাবলী পার্টিতে যোগ দিয়েছিলেন জাহির-সোনাক্ষী। অনুষ্ঠান থেকে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানের প্রবেশপথে ঢিলেঢালা আনারকলি পোশাকে সোনাক্ষী এগিয়ে যেতেই পেছন থেকে জাহির বলে ওঠেন, 'দেখো, সামলে…।' 

স্বামীর কথায় প্রথমে কিছুটা হতবাক হলেও পরে পাপারাজ্জিদের ক্যামেরায় পোজ দিতে এগিয়ে যান। ঠিক সেসময়েই ওড়নায় ঢাকা সোনাক্ষীর ‘স্ফিতোদরে’ হাত দিতে দেখা যায় জাহির ইকবালকে! স্বামীর এহেন কাণ্ড দেখে আর হাসি চেপে রাখতে পারেননি সোনাক্ষী। 

পালটা জাহিরকে বলতে শোনা যায়, ‘আরে মজাই তো করছি!’ সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ ছাড়েননি ছবিশিকারিরা! এবারও রসিকতার ছলে মা হওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন সোনাক্ষী সিনহা।

জে.এস/

সোনাক্ষী সিনহা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250