শুক্রবার, ৩রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রথম রাজনৈতিক সফরে গিয়ে সান জুয়ানে জুমার নামাজ আদায় মামদানির

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৫ পূর্বাহ্ন, ১০ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি শুক্রবার (৭ই নভেম্বর) যুক্তরাষ্ট্রের অধীন ক্যারিবিয়ান দ্বীপ পুয়ের্তো রিকোতে জুমার নামাজ আদায় করেছেন। তিনি রাজধানী সান জুয়ানের একটি মসজিদে গিয়ে মুসল্লিদের সঙ্গে নামাজে অংশ নেন। মসজিদে উপস্থিত মুসল্লিরা তাকে উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানান।

খুতবার পর ৩৪ বছর বয়সী এই নেতা সাধারণ মুসল্লিদের সঙ্গে নামাজ পড়েন। নামাজ শেষে তাকে মানুষের মাঝে খাবার বিতরণ করতেও দেখা গেছে। খবর এএফপির।

জোহরান মামদানি এর মাত্র দুই দিন আগে নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ঐতিহাসিক জয় পান। তিনি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো ও রিপাবলিকান কার্টিস স্লিওয়াকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। এই নির্বাচনে দুই মিলিয়নেরও বেশি ভোট পড়ে, যা শহরের ইতিহাসে রেকর্ড।

গত বৃহস্পতিবার তিনি পুয়ের্তো রিকো সফরে যান বার্ষিক ‘সোমোস কনফারেন্স’-এ অংশ নিতে। সান জুয়ানে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রতি বছর নিউইয়র্কের রাজনীতিক, নীতিনির্ধারক ও লবিস্টেরা একত্রিত হন। সম্মেলনে বিভিন্ন কর্মশালা ও আলোচনার পাশাপাশি অনানুষ্ঠানিকভাবে মতবিনিময়ের সুযোগও থাকে।

নির্বাচনের পর এটি জোহরান মামদানির প্রথম বড় রাজনৈতিক সফর। সম্মেলনে তিনি তার প্রশাসনের পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। এই সফরে তিনি তার একটি টিম নিয়ে অংশ নিচ্ছেন এবং ইতোমধ্যে সিটি হলে প্রশাসন গঠনের জন্য একটি ট্রানজিশন টিম গঠন করেছেন।

জে.এস/

জোহরান মামদানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250