মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

সালমানের হুমকিদাতাকে হত্যা করলে পুরস্কার ঘোষণা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৩ পূর্বাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সালমানকে হত্যা করাকে জীবনের একমাত্র লক্ষ্য হিসেবে গ্রহণ করেছেন লরেন্স বিষ্ণোই। এবার সালমানের এই হুমকিদাতাকে হত্যা করলে পুরস্কার প্রদান করা হবে বলে ঘোষণা করা হলো। 

বাবা সিদ্দিকি খুনের পর থেকে সালমানের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাড়ির সামনেও দেওয়া হচ্ছে কড়া পাহারা। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষত্রিয় কর্ণি সেনার জাতীয় সভাপতি রাজ শেখাওয়াত এ ঘোষণা দিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি জানিয়েছেন লরেন্সকে হত্যা করলে মোটা পুরস্কার দেওয়া হবে। 

তবে শেখাওয়াতের এই হুমকি সালমানের জন্য নয়। তার দাবি, সমাজকর্মী তথা শ্রী রাষ্ট্রীয় রাজপুত কর্ণি সেনার প্রেসিডেন্ট সুখদেব সিং গোগামেডিকে খুন করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। সে কারণেই তিনি বলেন, যে পুলিশকর্মী লরেন্স বিষ্ণোইকে খুন করবেন তাকে এক কোটি ১১ লক্ষ ১১ হাজার ১১১ টাকা পুরস্কার হিসেবে দেওয়া হবে।

আরও পড়ুন: ভিডিও বানিয়ে মাসে কত টাকা আয় করেন কুদ্দুস বয়াতি!

সালমান ও বিষ্ণোই সম্প্রদায়ের শত্রুতা ১৯৯৮ সাল থেকে শুরু, যখন অভিনেতা রাজস্থানে ‘হাম সাথ সাথ হ্যায়’-এর শুটিং চলাকালীন দুটি কৃষ্ণসার হরিণ শিকার করে মেরে ফেলেছিলেন। বিষ্ণোই সম্প্রদায়ে কালো হরিণকে পবিত্র বলে মনে করা হয় এবং তারা তখন সালমানের বিরুদ্ধে এফআইআর দায়ের করে, তাকে গ্রেফতারের দাবি করে। তখন সালমানকে কারাগারে সাজা দেওয়া হলেও জামিনে মুক্তি পান তিনি।

এসি/  আই.কে.জে

সালমান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250