মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

র‍্যাব

দেশীয় অস্ত্রসহ মোহাম্মদপুরের ৩৯ কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৮ অপরাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মাদপুর, আদাবর, হাজারীবাগ এলাকায় সক্রিয় কয়েকটি কিশোর গ্যাংয়ের ৩৯ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব। 

শুক্রবার (১৬ই ফেব্রুয়ারি) এসব এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার (১৭ই ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় র‍্যাব-২ এর প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আনোয়ার হোসেন। 

গ্রেপ্তারদের মধ্যে ‘পাটালি’ গ্রুপের ৫ জন, ‘লেভেল হাই’ গ্রুপের ৬ জন, ‘চাঁন’ গ্রুপের ৬ জন, ‘লও ঠ্যালা’ গ্রুপের ৫ জন, ‘মাউরা ইমরান’ গ্রুপের ৭ জন, বাকি সাত জন অন্য গ্রুপের সদস্য। 

আরও পড়ুন: ‘র‍্যাবের ওপর নিষেধাজ্ঞায় বিচারবহির্ভূত হত্যা কমেছে ’

প্রতিটি গ্রুপে প্রায় ২০ থেকে ২৫ জন সদস্য রয়েছে উল্লেখ করে আনোয়ার হোসেন বলেন, পাটালি গ্রুপটি সুজন মিয়া ওরফে ফর্মা সজিবের নেতৃত্বে দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছে। নিজেদের মধ্যে অন্তঃকোন্দলের কারণে এখন ২ থেকে ৩টি গ্রুপে বিভক্ত হয়। লেভেল হাই গ্রুপটি শরিফ ওরফে মোহনের নেতৃত্বে দীর্ঘদিন যাবৎ পরিচালিত হয়ে আসছে। গ্রেপ্তারকৃতরা মোহাম্মদপুর, আদাবর, বেড়িবাঁধ ও ঢাকা উদ্যান এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতিসহ অন্যান্য সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত। গ্রেপ্তার গ্যাংয়ের সদস্য গাড়ির হেলপার ও চালক, দোকানের কর্মচারী, নির্মাণ শ্রমিক, পুরোনো মালামাল ক্রেতা, সবজি বিক্রেতা বিভিন্ন পেশার ছদ্মবেশে মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় ডাকাতি, ছিনতাই ও গ্যাংগুলো ছিনতাই, চাঁদাবাজীসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। 

গ্যাংগুলো ছিনতাই, চাঁদাবাজীসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত উল্লেখ করে আনোয়ার হোসেন বলেন, গত এক বছরে ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত প্রায় ছয় শতাধিক জনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের বেশির ভাগই কোনো না কোনো গ্যাং গ্রুপের সদস্য। এই সকল গ্যাং গ্রুপের সদস্যরা টিকটকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছেড়ে এলাকায় আধিপত্য বিস্তার ও নিজেদের অস্তিত্ব জানান দিয়ে আসছে। এর মাধ্যমেই তারা চাঁদাবাজি, মাদক ব্যবসা, ছিনতাই করে আসছে। 

কিশোর গ্যাং দমনে গণমাধ্যম ও স্থানীয়দের সহযোগিতা চেয়ে র‍্যাব-২ অধিনায়ক বলেন, গণমাধ্যমের বিভিন্ন সংবাদের ভিত্তিতে র‍্যাব-২ নিয়মিত কাজ করে আসছে। পাশাপাশি কিশোর গ্যাং দমনে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চাই। র‍্যাব-২ এর যোগাযোগের নম্বরগুলোতে কিশোর গ্যাং গ্রুপের কর্মকাণ্ড বা তাদের তৎপরতা ভিডিও দিয়ে সহযোগিতা করবেন। যারা তথ্য দেবেন তাদের নাম-পরিচয় গোপন রাখা হবে।

এসকে/ 

র‌্যাব কিশোর গ্যাং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250