মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

ফেব্রুয়ারির আগেই নির্বাচন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব এ্যানি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:২৫ অপরাহ্ন, ৩০শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

আগামী বছরের ফেব্রুয়ারির আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

আজ সোমবার (৩০শে জুন) দুপুরে কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সভায় এসব কথা বলেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের লন্ডনের বৈঠক জাতির মনে আশার সঞ্চার করেছে উল্লেখ করে এ সময় তিনি আরও বলেন, ‘সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি বিএনপি মেনে নেবে না।’

আজকের অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, ‘একটি দল সুকৌশলে বিএনপিকে রাজনৈতিকভাবে আক্রমণ করে চলেছে। কিন্তু ধমক দিয়ে নির্বাচন ব্যাহত করা যাবে না।’

তিনি অভিযোগ করেন, নির্বাচন নিয়ে চলছে নানামুখী ষড়যন্ত্র। বিগত ১১ মাসেও নির্বাচন না হওয়াকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, ‘হঠাৎ করেই পিএস-এপিএসরা কয়েক শ কোটি টাকার মালিক হয়ে গেছেন।’

আরএইচ/

বিএনপি জাতীয় সংসদ নির্বাচন মুহাম্মদ ইউনূস-তারেক রহমান বিএনপির যগ্ম মহাসচিব এ্যানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250