সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

বাক্‌প্রতিবন্ধীর চরিত্রে মৌসুমী হামিদ

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:০৯ অপরাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

বাকপ্রতিবন্ধী নারীর চরিত্রে একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। ফিল্মের নাম ‘জ্বীনের বাচ্চা’। সিনেমার গল্প গ্রামের এক বাক্‌প্রতিবন্ধী নারীকে ঘিরে। একে তো বাক্‌প্রতিবন্ধী, তার ওপর নিঃসন্তান সে। ফলে সংসার জীবনে নেমে আসে অশান্তির ছায়া। স্বামী ও শ্বশুরবাড়ির অবহেলা, প্রতিবেশীদের কটূক্তি—সব মিলিয়ে সে নিঃসঙ্গ, একা এক সামাজিক লড়াইয়ের মুখোমুখি। এমন গল্পে তৈরি হয়েছে জ্বীনের বাচ্চা। আগামীকাল ১৮ই ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি।

জ্বীনের বাচ্চা পরিচালনা করেছেন অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান। এই ওয়েব ফিল্ম দিয়ে সিনেমার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন মোস্তাফিজুর নূর ইমরান। গত রোববার (১৫ই ফেব্রুয়ারি) রাতে প্রকাশ পেয়েছে জ্বীনের বাচ্চার ট্রেলার। ১ মিনিট ১৩ সেকেন্ডের ট্রেলারের একপর্যায়ে গ্রামবাংলার প্রচলিত জিন তাড়ানোর কবিরাজি বা আচার-অনুষ্ঠানের দৃশ্যও দেখা গেছে।

জ্বীনের বাচ্চায় অভিনীত চরিত্রটি নিয়ে মৌসুমী হামিদ বলেন, ‘এটি শুধু মাতৃত্বের গল্প নয় বরং গভীর বেদনার গল্প। চরিত্রটিতে দুঃখ ছাড়া কিছু নেই। তবে তার কষ্ট কিছুটা লাঘব হয়, যখন সে নিজেকে কোনো এক শিশুর মা হিসেবে কল্পনা করতে শুরু করে।’

বাক্‌প্রতিবন্ধীর চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে মৌসুমী হামিদ বলেন, ‘কথা না বলে শুধু অভিব্যক্তির মাধ্যমে অভিনয় করাটা ভীষণ কঠিন। চরিত্রের প্রস্তুতির জন্য নির্মাতা আমাকে টানা তিন দিন সেটে কথা বলতে দেননি। সেই নীরবতার কষ্টই হয়তো চরিত্রে বাস্তব বেদনার ছাপ এনে দিয়েছে।’

নিজের প্রথম নির্মাণ নিয়ে নূর ইমরান বলেন, ‘এটি মূলত মাতৃত্বের গল্প। আমার বিশ্বাস এই জগতে হোক বা অন্য কোনো জগতে, মাতৃত্বের ভাষা একই। সেই সর্বজনীন অনুভূতিকেই আমি পর্দায় তুলে ধরতে চেয়েছি। পাশাপাশি সমাজে লুকিয়ে থাকা এক অদৃশ্য অস্বস্তিকে রূপকভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। দেখতে দেখতে দর্শক হয়তো কোনো গল্প বা জগৎকে এক্সপ্লোর করতে পারবে।’

জ্বীনের বাচ্চা ওয়েব ফিল্মের গল্প লিখেছেন স্বাক্ষর কুন্ডু দীপ। চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন রাজীব হোসেন। মৌসুমী হামিদ ছাড়া এতে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, সরকার রওনক রিপন, অদ্রিজিৎ মন্ডল, আনোয়ারুল হক, রিবন খন্দকার প্রমুখ।

জে.এস/

ওটিটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250