সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী *** ‘নরক’ নামানোর হুমকি ট্রাম্পের, পালটা যে পরিণতির বার্তা দিল ইরান

ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৫৯ অপরাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৫

#

অসদাচরণের অভিযোগে ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। আইন ও বিচার বিভাগ গত ২৯শে সেপ্টেম্বর এই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমানে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা অনুযায়ী অসদাচরণের অভিযোগে বিভাগীয় মামলা হয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগের গুরুত্ব বিবেচনায় সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (মুখ্য মহানগর হাকিম) থাকার সময় রেজাউল করিমের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার নিয়ে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর তার বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে মন্ত্রণালয়।

জে.এস/

আইন মন্ত্রণালয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250