সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

গোপালগঞ্জে নিহত ৩ জনের লাশ উত্তোলনের নির্দেশ আদালতের

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০২:১৭ অপরাহ্ন, ২১শে জুলাই ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত রমজান কাজী, ইমন তালুকদার ও সোহেল রানার লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের জন্য এ নির্দেশ দেওয়া হয়।

আজ সোমবার (২১শে জুলাই) সকাল ১০টার দিকে নিহত ব্যক্তিদের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত কর্মকর্তারা গোপালগঞ্জ আদালতে আবেদন করলে আদালত এ নির্দেশ দেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নিশ্চিত করে বলেন, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নিহত তিনজনের লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। প্রথমে পৌর কবরস্থান থেকে রমজান কাজীর লাশ উত্তোলন করা হবে।

গত শনিবার রাতে গোপালগঞ্জ সদর থানার চারজন উপপরিদর্শক বাদী হয়ে আলাদা চারটি হত্যা মামলা দায়ের করেন। এর মধ্যে তিনটি মামলায় ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয় এবং একটি মামলায় ৮০০ থেকে ৯০০ জনকে আসামি করা হয়েছে।

মামলা গোপালগঞ্জ ময়নাতদন্ত গোপালগঞ্জে সহিংসতা গোপালগঞ্জে সংঘর্ষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250