বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক পুনর্গঠনের পথে *** ফরাসি সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’ দিয়ে শুরু হবে কান উৎসব *** দুই-তিন সপ্তাহের মধ্যে ইরানে তীব্র আক্রমণের ঘোষণা ট্রাম্পের *** ১২ কেজির এলপিজির দাম বেড়ে ১৭২৮ টাকা *** মধ্যপ্রাচ্য সংঘাতে আমিরাতের প্রতি বাংলাদেশের সংহতি *** মাইকে ঘোষণা দিয়ে মব সৃষ্টি করে পুলিশকে মারধর, আসামি ছিনতাই *** বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী *** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের

মোজতবা খামেনিকে নেতানিয়াহুর হুমকি, শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের হত্যার দাবি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৩ পূর্বাহ্ন, ১৩ই মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে হত্যার প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধ শুরুর পর নিজের প্রথম সংবাদ সম্মেলনে তিনি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক হামলার পক্ষ সাফাই গেয়ে এই হুঁশিয়ারি দেন। খবর দ্য গার্ডিয়ানের।

নেতানিয়াহু বলেন, প্রায় দুই সপ্তাহ ধরে চলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমাবর্ষণের পর ইরান ‘আর আগের মতো নেই’। তেহরানের এলিট ইসলামি রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এবং আধাসামরিক বাহিনী বাসিজ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী আরও বলেন, ইরান যাতে তাদের পারমাণবিক ও ব্যালিস্টিক প্রকল্পগুলো ভূগর্ভে সরিয়ে নিতে না পারে, ইসরায়েল সেই লক্ষ্যেই কাজ করছে। তিনি দাবি করেন, কিছু ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানীরা নিহত হয়েছেন।

লেবাননে অব্যাহত যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিবাদে ২রা মার্চ থেকে ইসরায়েলে হামলা শুরু করে ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীও। তাদের ওপর হামলা অব্যাহত রাখারও অঙ্গীকার করেছেন ইসরায়েলি নেতা।

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি এবং হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেমের বিরুদ্ধে ইসরায়েল কী ব্যবস্থা নিতে পারে—এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু প্রচ্ছন্ন হুমকি দিয়ে বলেন, ‘সন্ত্রাসবাদী সংগঠনের নেতাদের কারওর জন্যই আমি কোনো জীবন বিমা ইস্যু করতাম না... আমরা কী পরিকল্পনা করছি বা কী করতে যাচ্ছি, সে সম্পর্কে আমি এখানে সুনির্দিষ্ট কোনো বার্তা দিতে চাই না।’

ইসরায়েলের প্রধানমন্ত্রী দাবি করেন, তেহরান এবং হিজবুল্লাহ এখন আর আগের মতো হুমকি তৈরির অবস্থানে নেই।

এ সময় নেতানিয়াহু বলেন, তারা সরকার পরিবর্তনের (রেজিম চেঞ্জ) পরিবেশ তৈরি করতে পারেন, তবে রাস্তায় নামার দায়িত্ব ইরানের জনগণের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দিনশেষে এটি আপনাদের ওপর নির্ভর করছে। এটি আপনাদের হাতে।’

ইসরায়েলের প্রধানমন্ত্রী আরও বলেন, তিনি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিদিন ‘অকপটে’ কথা বলছেন।

জে.এস/

বেনিয়ামিন নেতানিয়াহু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250