সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

এক ভিসায় মধ্যপ্রাচ্যের ৬ দেশ ভ্রমণ

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ১১:০৩ অপরাহ্ন, ২৪শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইউরোপের শেনজেন ভিসার মতো এবার নতুন ভিসা পদ্ধতি চালু হচ্ছে মধ্যপ্রাচ্যেও। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ছয়টি দেশের নাগরিক ও পর্যটকদের চলাচল আরও সহজ করতে একক ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশগুলোর জোট গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)। এ ভিসার নাম ‘ইউনিফায়েড গালফ ট্যুরিস্ট ভিসা’। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।

২০২৩ সালে এ পরিকল্পনা অনুমোদন পায়। এখন বাস্তবায়ন করার প্রস্তুতি চলছে পুরোদমে। ধারণা করা হচ্ছে, এ বছরের শেষ কিংবা ২০২৬ সালের শুরুতে এ সুবিধা দেওয়া হবে। ইউরোপের শেনজেন ভিসার মতো এটি দিয়ে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া যাবে কোনো বাড়তি ঝামেলা ছাড়াই।

এ ভিসা শুধু পর্যটনের জন্য। অর্থাৎ, এ ভিসা নিয়ে ঘুরতে যাওয়া, বন্ধুবান্ধব কিংবা আত্মীয়দের সঙ্গে দেখা করা যাবে। তবে চাকরি করা বা অনেক দিন থাকার সুযোগ এ ভিসায় পাওয়া যাবে না।

ভিসার জন্য আবেদন করতে হবে অনলাইনে। নির্দিষ্ট একটি ওয়েবসাইটে গিয়ে নিজের তথ্য, ভ্রমণের পরিকল্পনা, যাতায়াতের দিন-তারিখ—এসব জানাতে হবে। 

জে.এস/

মধ্যপ্রাচ্য পর্যটন ভিসা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250