মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

বাংলাদেশ ব্যাংকের নিখোঁজ কর্মকর্তাকে মাদারীপুর থেকে উদ্ধার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৪ অপরাহ্ন, ১২ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

তিন দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাইম রহমানকে মাদারীপুরের এক আবাসিক হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে শহরের পুরান বাজার এলাকার রয়েল রেস্ট হাউস থেকে তাকে উদ্ধার করা হয়।

এর আগে গত রোববার (৯ই নভেম্বর) সকালে রাজধানীর মতিঝিল এলাকায় বাংলাদেশ ব্যাংকের প্রধান শাখা থেকে বের হয়ে নিখোঁজ হন নাইম রহমান।

উদ্ধার অভিযানে মাদারীপুর সদর থানার পুলিশ সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমুর রহমান সরকার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের ওই কর্মকর্তার মাদারীপুরের একটি হোটেলে অবস্থান করার খবর পান তারা। পরে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি থানা হেফাজতে আছেন।

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, বাংলাদেশ ব্যাংকের ওই কর্মকর্তার নিখোঁজের ঘটনায় মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তাই তাকে ওই থানায় হস্তান্তর করা হবে। তিনি মাদারীপুরে নিজে থেকেই আত্মগোপনে ছিলেন। তবে কেন এমনটি করলেন, তা এখনো জানা যায়নি।

আবাসিক হোটেলটির ব্যবস্থাপক নটরাজ সরকার বলেন, ওই ব্যক্তি (নাইম রহমান) এক দিন আগে চাকরির সন্ধানে এসেছেন বলে হোটেলে অবস্থান করছিলেন।

নাইম রহমান সপরিবার রাজধানীর মিরপুরের উত্তর পীরেরবাগ এলাকায় থাকেন। তার নিখোঁজের ঘটনায় বাবা সাজ্জাদ রহমান মিরপুর মডেল থানায় গত সোমবার একটি জিডি করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, রোববার সকাল ১০টায় তার ছেলে নাইম রহমান উত্তর পীরেরবাগের বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখার অফিসে যাওয়ার পর আর বাসায় ফেরেনি।

বাংলাদেশ ব্যাংক ও পুলিশ জানায়, নিখোঁজ নাইম রোববার অফিসে গিয়েছিলেন। দুপুর ১২টার পর অফিসে ব্যাগ ও আইডি কার্ড রেখে নিরুদ্দেশ হন। দুপুর ১২টা ৫৩ মিনিটে তিনি নিজের ব্যাচের এক সহকর্মীকে সর্বশেষ বার্তা দেন। এতে তিনি নিজের ছোট বোনের জন্য একটি চাকরির ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে লেখেন, ‘এটিই হয়তো আমার শেষ চাওয়া।’

জে.এস/

উদ্ধার বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাইম রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250