সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী *** ‘নরক’ নামানোর হুমকি ট্রাম্পের, পালটা যে পরিণতির বার্তা দিল ইরান

পঞ্চগড়ে বিদায় নিচ্ছে শীত, বাড়ছে তাপমাত্রা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৩ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিদায় নিয়েছে শীতের মাঘ মাস। ফাগুন ঝরা বাতাসে বেড়েছে দিনের তাপমাত্রা। তাপমাত্রা উঠেছে ১৪ ডিগ্রিতে। তবে জলবায়ুর পরিবর্তনের কারণে এবার শীতকালও হারিয়েছে তার চিরাচরিত চরিত্র। তাপমাত্রা বাড়লেও রাতের ঠান্ডায় লেপ-কম্বলে কাটাতে হচ্ছে উত্তরের জেলার মানুষদের।

বৃহস্পতিবার (২০শে ফেব্রুয়ারি) ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বুধবার (১৯শে ফেব্রুয়ারি) সকাল ৯টায় রেকর্ড হয়েছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তার আগে মঙ্গলবার রেকর্ড হয়েছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা রেকর্ড হচ্ছে ২৭ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েক দিনে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার তথ্যটি জানিয়েছে জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ।

আরো পড়ুন : সন্ধ্যার মধ্যে যেসব জায়গায় বজ্রসহ বৃষ্টির আভাস

স্থানীয়রা বলছেন, তাপমাত্রা বেড়ে যাওয়ায় আগের তুলনায় শীতের মাত্রা অনেক কমেছে। শুধু সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত আগের মতোই ঠান্ডা অব্যাহত রয়েছে। দিনের তাপমাত্রা বেড়ে যাওয়ায় নেই আগের শীতের তীব্রতা। যার কারণে কাজকর্মে কোনো সমস্যা হচ্ছে না।

এস/কেবি


পঞ্চগড়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250