শুক্রবার, ৩রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিকদের হাতকড়া: ক্ষমতার প্রয়োগ না অপপ্রয়োগ? *** নারী এমপিদের নিয়ে আমির হামজার কুৎসিত বক্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা *** প্রধানমন্ত্রীর ৪ বিশেষ সহকারী নিয়োগ *** নারী এমপিদের নিয়ে জামায়াতের আমির হামজার ‘বডি শেমিং’ মন্তব্যে তীব্র ক্ষোভ *** অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ আটকে দেওয়ার সুপারিশ বিশেষ কমিটির *** শেখ হাসিনার আমলের প্রকল্প হওয়ায় রোষানলে পড়ে ইউনূসের *** শনিবার রাজধানীতে ১১ দলের বিক্ষোভ সমাবেশ-মিছিল *** ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক পুনর্গঠনের পথে *** ফরাসি সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’ দিয়ে শুরু হবে কান উৎসব *** দুই-তিন সপ্তাহের মধ্যে ইরানে তীব্র আক্রমণের ঘোষণা ট্রাম্পের

অবশেষে রাজপাল যাদবের পাশে অভিনেতা সোনু

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫২ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় কৌতুকাভিনেতা রাজপাল যাদব বর্তমানে এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। ঋণখেলাপির দায়ে দিল্লি হাইকোর্টের নির্দেশে ইতিবাচক সাড়া দিয়ে তিহার জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেছেন তিনি। তবে এই দুর্দিনে ইন্ডাস্ট্রির সহকর্মীদের যখন খুব একটা দেখা মিলছে না, ঠিক তখনই  রাজপাল যাদবের পাশে এসে দাঁড়ালেন অভিনেতা সোনু সুদ। এম.এস মুরলি প্রজেক্টস প্রাইভেট লিমিটেডের দায়ের করা একটি অভিযোগ থেকে।

অভিযোগ অনুযায়ী, অভিনেতা ও তার স্ত্রী সংস্থাটি থেকে বড় অঙ্কের ঋণ নিয়েছিলেন, যা পরিশোধ করতে ব্যর্থ হন তারা। জানা গেছে, ঋণের পরিমাণ ছিল প্রায় ৯ কোটি টাকা। ২০১৮ সালে দিল্লির একটি ম্যাজিস্ট্রেট আদালত চেক বাউন্স মামলায় তাদের দোষী সাব্যস্ত করে।

সম্প্রতি রাজপাল টাকা পরিশোধের জন্য অতিরিক্ত সময় চাইলেও দিল্লি হাইকোর্ট তা সরাসরি প্রত্যাখ্যান করে। ২রা ফেব্রুয়ারি বিকেল ৪ টার মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। এর আগে বারবার সময় পেলেও প্রতিশ্রুতি রক্ষা করতে না পারায় আদালত এবার আর কোনো শিথিলতা দেখায়নি। তবে আত্মসমর্পণের পর টাকা দেওয়ার আর কোনো বিকল্প পথ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিপদের দিনে সহকর্মীর পাশে দাঁড়িয়ে সোনু সুদ সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘আমাদের দেশের অন্যতম শক্তিশালী অভিনেতা হলেন রাজপাল। দীর্ঘ সময় ধরে তিনি আমাদের অসাধারণ সব কাজ উপহার দিয়েছেন। কিন্তু মাঝে মাঝে সময় এতটাই বিরূপ হয় যে সবকিছু ওলট-পালট করে দেয়।’ 

সোনু সুদ আরও জানান, তার আসন্ন ছবিতে রাজপাল যাদব অভিনয় করবেন। তিনি বলেন, ‘আমার মনে হয় এটাই সঠিক সময় যখন পরিচালক, প্রযোজক ও অভিনেতাদের এক হওয়া উচিত।

আমাদের কেউ সমস্যায় পড়লে তাকে এটা বোঝানো দরকার যে তিনি একা নন। তবেই আমরা বিশ্বকে দেখাতে পারব যে এই ইন্ডাস্ট্রিতে পেশাদারিত্বের ঊর্ধ্বে আরও কিছু (মানবিকতা) রয়েছে।’ 

জে.এস/

বলিউড অভিনেতা রাজপাল যাদব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250