মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪০ পূর্বাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৬

#

ছবি: এনডিটিভি

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি মোটেলে মাদক ও যৌনব্যবসার অভিযোগে এক ভারতীয় দম্পতিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, ফেডারেল ও স্থানীয় গোয়েন্দাদের যৌথ অভিযানে ওই অপরাধ চক্রের মূল আস্তানা হিসেবে পরিচিত মোটেলটিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দম্পতি হলেন কোশা শর্মা (৫২) ও তরুণ শর্মা (৫৫)। উত্তর ভার্জিনিয়ার ফেডারেল অ্যাটর্নিদের তথ্যমতে, ওই দম্পতি নিজেদের মালিকানাধীন ‘রেড কার্পেট ইন’ মোটেলের তৃতীয় তলা মাদক বিক্রি ও দেহব্যবসার কাজে ব্যবহার করতেন। ওই মোটেলের নিচের তলাগুলোতে সাধারণ অতিথিদের রাখা হতো।

বেশ কয়েকটি গোপন অভিযান পরিচালনার পর ফেডারেল ও স্থানীয় কর্মকর্তারা ওই মোটেলে অভিযান চালান এবং তাদের গ্রেপ্তার করা হয়। আদালতের নথি অনুযায়ী, ২০২৩ সালের মে মাস থেকে কোশা শর্মা (‘মা’ বা ‘মামা কে’ নামে পরিচিত) এবং তরুণ শর্মা (‘পপ’ বা ‘পা’ নামে পরিচিত) ‘কোশা এলএলসি’-এর আওতায় ‘রেড কার্পেট ইন’ নামে মোটেলটি লিজ নিয়ে পরিচালনা করে আসছিলেন।

ফৌজদারি অভিযোগ অনুসারে, এই দম্পতি মোটেলটিতে যৌনব্যবসা ও মাদকচক্র পরিচালনার সুযোগ করে দিয়েছিলেন। পাশাপাশি সেখান থেকে আয়ের একটি অংশ পেতেন। পুলিশ জানায়, কোশা শর্মা যৌনকর্ম ও মাদক সংগ্রহে আগ্রহী ব্যক্তিদের মোটেলের তৃতীয় তলায় পাঠিয়ে দিতেন এবং পুলিশ এলে তাদের সতর্ক করতেন। এমনকি অনেক সময় কৌশলে পুলিশকে ওই তলায় প্রবেশ থেকে বিরত করতেন।

এই অভিযানে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—৫১ বছর বয়সী মার্গো পিয়ার্স, ৪০ বছর বয়সী জোশুয়া রেডিক ও ৩৩ বছর বয়সী রাশার্ড স্মিথ। অভিযোগ অনুযায়ী, তারাও এই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

নথি থেকে জানা যায়, ওই মোটেলে কমপক্ষে আটজন নারীকে দিয়ে জোরপূর্বক যৌন ব্যবসা করানো হতো। স্মিথ ও আরও কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি এর বিনিময়ে ৮০ থেকে ১৫০ ডলার পর্যন্ত আদায় করতেন।

পুলিশ জানায়, ওই নারীদের মোটেল থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হতো না এবং তাদের ওপর শারীরিক নির্যাতনও চালানো হতো।

আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের মে থেকে আগস্টের মধ্যে প্রিন্স উইলিয়াম কাউন্টি পুলিশ ও ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর আন্ডারকভার এজেন্টরা যৌনব্যবসায়ী, দালাল ও খদ্দের সেজে অন্তত নয়বার ওই মোটেলে যাতায়াত করেন।

আন্ডারকভার এজেন্টরা অভিযানের অংশ হিসেবে মোটেলে গিয়ে ১৫ বার মাদকও কেনেন। যার মধ্যে ১১ বার ফেন্টানিল এবং চার বার কোকেন সরবরাহ করা হয়েছিল। নথিতে আরও উল্লেখ করা হয়েছে, ‘অভিযোগে বলা হয়েছে, মার্গো ওয়ালডন পিয়ার্স ওরফে মার্কো ওই মাদক কেনাবেচায় জড়িত ছিলেন।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধেই ফেন্টানিলসহ নিয়ন্ত্রিত মাদক সরবরাহ চক্রে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তাদের প্রত্যেকেরই ন্যূনতম ১০ বছরের কারাদণ্ড হতে পারে। মার্কিন সেন্টেন্সিং গাইডলাইন এবং অন্যান্য আইনি বিষয় বিবেচনা করে ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টের একজন বিচারক তাদের চূড়ান্ত সাজা নির্ধারণ করবেন।

জে.এস/

এনডিটিভি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250