সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী *** ‘নরক’ নামানোর হুমকি ট্রাম্পের, পালটা যে পরিণতির বার্তা দিল ইরান

ব্রিটেনে আশ্রয়নীতিতে পরিবর্তন, নতুন নিয়মে শরণার্থী মর্যাদা থাকবে অস্থায়ী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৭ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আশ্রয়প্রার্থীদের নীতিতে বড় সংস্কারের ঘোষণা দিয়েছে ব্রিটেন সরকার। নতুন নিয়মে শরণার্থী মর্যাদা এখন থেকে অস্থায়ী থাকবে এবং স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেতে সময় চার গুণ বাড়িয়ে ২০ বছর করা হবে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত শনিবার (১৫ই নভেম্বর) রাতে এসব পরিবর্তনের বিস্তারিত জানিয়েছে। খবর রয়টার্সের।

লেবার সরকার অবৈধভাবে ফ্রান্স থেকে ছোট নৌকায় পারাপার ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে। সরকার বলছে, এ পদক্ষেপ ‘রিফর্ম ইউকে’ দলের জনপ্রিয়তা বাড়ার পর জনসাধারণের উদ্বেগ কমাতে সহায়ক হবে। নতুন নীতি প্রণয়নে ইউরোপে অন্যতম কঠোর দেশ ডেনমার্কের মডেল অনুসরণ করা হবে। মানবাধিকার সংগঠনগুলো এ পদ্ধতির সমালোচনা করছে।

নতুন নিয়মে কিছু আশ্রয়প্রার্থী আর বাধ্যতামূলক সহায়তা পাবেন না। যাদের কাজ করার সক্ষমতা আছে কিন্তু কাজ করেন না অথবা যারা আইন ভঙ্গ করেন, তাদের জন্য সরকারিভাবে দেওয়া আবাসন ও সাপ্তাহিক ভাতা বাতিল করা হবে। করদাতাদের অর্থ মূলত সেই সব মানুষকে অগ্রাধিকার দিয়ে ব্যবহার করা হবে, যারা অর্থনীতি ও স্থানীয় সমাজে অবদান রাখছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ব্রিটেনের বর্তমান আশ্রয় ব্যবস্থা ইউরোপের তুলনায় বেশি উদার। পাঁচ বছর পর কার্যত স্বয়ংক্রিয়ভাবে স্থায়ী বসবাসের সুযোগ মেলে। আমরা সেটি পরিবর্তন করব। এখন থেকে শরণার্থীর মর্যাদা প্রতি আড়াই বছর পর পর পর্যালোচনা করা হবে। স্থায়ী বসবাসের পথও অনেক দীর্ঘ হবে, যা ২০ বছর পর্যন্ত সময় নিতে পারে।’

তিনি জানান, সরকার ইউরোপিয়ান কনভেনশন অব হিউম্যান রাইটসের (ইসিএইচআর) ৮ নম্বর অনুচ্ছেদের ব্যবহার নিয়েও নতুন ঘোষণা দেবে। এ অনুচ্ছেদ পরিবারিক জীবনের অধিকার সম্পর্কিত। কিন্তু ব্রিটিশ সরকার মনে করে, এটি অনেক সময় এমনভাবে প্রয়োগ করা হয় যা অনিয়মিতভাবে দেশটিতে থাকা ব্যক্তিদের ফেরত পাঠানোর প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে।

জে.এস/

শরণার্থী মর্যাদা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250