রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী *** ‘নরক’ নামানোর হুমকি ট্রাম্পের, পালটা যে পরিণতির বার্তা দিল ইরান *** প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশে বিনিয়োগ করবে বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল কোম্পানি লঙ্গি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৪ পূর্বাহ্ন, ১৭ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল প্রস্তুতকারক কোম্পানি লঙ্গি বাংলাদেশে একটি অফিস স্থাপন এবং সৌর প্যানেল তৈরিতে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (১৬ই মার্চ) রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ বিনিয়োগের কথা জানান বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, গত ডিসেম্বর মাসে বেশ কয়েকজন শীর্ষস্থানীয় চীনা সৌর প্যানেল প্রস্তুতকারক বিনিয়োগের সুযোগ অন্বেষণের জন্য বাংলাদেশ সফর করেছেন।

অন্তর্বর্তীকালীন সরকারের দেশকে একটি অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করার পরিকল্পনার অংশ হিসেবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চীনা কোম্পানিগুলোকে তাদের উৎপাদন কেন্দ্র বাংলাদেশে স্থানান্তরের জন্য আমন্ত্রণ জানানোর পর তারা ওই সফর করেন।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, লঙ্গিসহ কমপক্ষে দুটি চীনা কোম্পানি বাংলাদেশে অফিস এবং প্ল্যান্ট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। তারা খুব শিগগিরই বাংলাদেশে বিনিয়োগ করবে।

রবি.হক/এইচ.এস

চীনা কোম্পানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250