মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

মসজিদুল হারামে ইতিকাফকারীদের সংখ্যা দ্বিগুণ করল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২২ অপরাহ্ন, ২৪শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

চলতি বছর পবিত্র মসজিদুল হারামে ইতিকাফকারী মুসল্লিদের সংখ্যা দ্বিগুণ করেছে সৌদি আরব।

শনিবার (২৩শে মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে একটি সংবাদমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়েছে, এই রমজান মাসে মক্কার গ্র্যান্ড মসজিদে ইতিকাফ বা একাকী ইবাদত করার অনুমতিপ্রাপ্ত মুসলিম ইবাদতকারীর সংখ্যা দ্বিগুণ বেড়ে ৬ হাজার জনে পৌঁছেছে বলে সৌদির একজন কর্মকর্তা জানিয়েছেন।

আরো পড়ুন: ‘হামলায় ইসলামিক স্টেট নয়, ইউক্রেন জড়িত’

এই বছর মক্কার গ্র্যান্ড মসজিদের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ ইতিকাফ পালনকারীদের জন্য তিনটি তলা বরাদ্দ করেছে বলে জানিয়েছেন মসজিদের গাইডেন্স এবং পরামর্শ বিভাগের প্রধান আব্দুলমোহসেন আল গামদি। 

তিনি গণমাধ্যমকে বলেছেন, গত বছরের তুলনায় ইতিকাফ পালনকারীদের অনুমোদিত সংখ্যা দুই গুণ বেড়ে ৬ হাজারে পৌঁছেছে। তাদের মধ্যে এক হাজার নারী। তিনি আরও বলেন, ‘গত বছর ইতিকাফ পালনকারীদের সংখ্যা ছিল তিন হাজার। তবে এই বছর দক্ষ ব্যবস্থাপনা এবং পরিকল্পনার কারণে ইতিকাফ পালনকারীদের সংখ্যা ১০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।’

সূত্র: গালফ নিউজ

এইচআ/ 

সৌদি আরব পবিত্র মসজিদুল হারাম ইতিকাফ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250