সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী *** ‘নরক’ নামানোর হুমকি ট্রাম্পের, পালটা যে পরিণতির বার্তা দিল ইরান

ঠাকুরগাঁওয়ে অপহৃত কিশোরী ৫০ দিন পর টাঙ্গাইলে উদ্ধার, গ্রেপ্তার ১

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪৯ অপরাহ্ন, ২২শে জুলাই ২০২৫

#

গ্রেপ্তার মো. রিয়াদ। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও সদর উপজেলার এক কিশোরীকে অপহরণের ৫০ দিন পর টাঙ্গাইলের মির্জাপুর থেকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় মো. রিয়াদ (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার (২২শে জুলাই) উদ্ধার কিশোরী ও অভিযুক্ত যুবককে আদালতে হাজির করে পুলিশ। পরে কিশোরীর জবানবন্দি রেকর্ড করেন বিচারক। একই সঙ্গে যুবক রিয়াদকে জেলহাজতে পাঠানোর আদেশ দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) নুরে আলম সিদ্দিক স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘র‍্যাব-১৪ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩-এর একটি দল টাঙ্গাইলের গোড়াই এলাকা থেকে গত রোববার রাতে কিশোরীকে উদ্ধার এবং রিয়াদকে গ্রেপ্তার করে। এরপর তাদের থানায় হস্তান্তর করা হয়।’

অভিযুক্ত রিয়াদ ঠাকুরগাঁও শহরের খালপাড় ভিআইপি মোড় এলাকার বাসিন্দা। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১লা জুন বিকেলে ওই কিশোরী বাসা থেকে বের হলে অভিযুক্ত রিয়াদ বন্ধুত্বের সুযোগে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যান।

পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর রিয়াদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তিনি নানা কৌশলে বিষয়টি এড়িয়ে যান এবং সময়ক্ষেপণ করতে থাকেন। পরে কিশোরীর পরিবার ঠাকুরগাঁও সদর থানায় অপহরণ মামলা করে।

গ্রেপ্তার ঠাকুরগাঁও

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250