সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

ডিম মমো তৈরির সহজ রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২০ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

সবাই কমবেশি মমো খেতে পছন্দ করেন। তবে ঘরে তৈরির চেয়ে বিভিন্ন রেস্টুরেন্ট কিংবা মমো হাউজে গিয়ে সবাই ভিড় করেন লোভনীয় এই খাবার খেতে। বিভিন্ন স্বাদের মমো আছে, যার মধ্যে অন্যতম হলো চিকেন মমো। তবে আপনি যদি এর স্বাদ বদলাতে চান তাহলে ডিম দিয়েও তৈরি করতে পারে ডিম মমো। এর স্বাদও অসাধারণ। চাইলে ঘরেই কম উপকরণে সুস্বাদু এই মমো তৈরি করতে পারবেন। রইলো রেসিপি-

উপকরণ

১. ডিম ৪টি

২. টমেটো ১টি একটি

৩. পেঁয়াজ ১টি

৪. রসুন এক কোয়া

৫. আদা ১ টেবিল চামচ

৬. কাঁচা মরিচ ৫-৬টি

৭. ময়দা ৬ কাপ ও

৭. ধনেপাতা সামান্য।

আরো পড়ুন : মজাদার চিড়ার কাটলেট তৈরির রেসিপি

পদ্ধতি

প্রথমে ডিম সেদ্ধ করে ছোট ছোট করে কেটে নিন। তারপর ম্যারিনেট করুন ১/৪ চা চামচ লবণ, ১ চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদ গুঁড়া দিয়ে ১০-১৫ মিনিট।

আদা আমরা বাটবো না, গ্রেড করবো আর রসুন ছোটো ছোটো টুকরো চাকা করে কাটবো, পেঁয়াজ ও একদম ছোটো ছোটো টুকরো স্কয়ার করে কেটে রাখুন। কাঁচা মরিচ ও ছোটো ছোটো করে গোল গোল কেটে রাখবো।

আর একদিকে ময়দা নরম করে মেখে রাখতে হবে নরম করে মাখার জন্যই গরম পানি দিয়ে ময়দা মাখতে পারেন মোটামুটি ২০ মিনিট মতো মাখতে হবে, তারপর একটা ভিজে কাপড় চাপা দিয়ে মসলা করতে যেতে হবে।

প্যানে তেল নিয়ে ডিম আধা মিনিট হালকা করে ভেজে তুলে রাখুন। এরপর এক চিমটি চিনি দিয়ে তেল নেড়ে পেঁয়াজ ভাজবো, একটু বাদামি হয়ে এলে গ্রেড করা আদা দিয়ে একটু ভেজে কাটা টমেটো দিয়ে আধা চা চামচ করে হলুদ, মরিচের গুঁড়া দিয়ে নাড়তে থাকুন।

গ্রেভি হয়ে এলে রসুন দিয়ে ঢেকে রান্না করুন। মসলা থেকে তেল ছাড়ার অপেক্ষা করুন। এরপর ভাজা ডিম, আর কাঁচা মরিচ কুচি ভালো করে মিশিয়ে ৩-৪ মিনিট রান্না করে স্বাদমতো লবণ দিন। যদি গ্রেভি থাকে একটু গ্রেভিটা শুকনো করে নিন। শেষে এক স্লাইস লেবুর রস মেশাতে হবে। ব্যাস মমোর পুর রেডি।

এবার ময়দার ডো থেকে ছোটো করে লুচির মতো লেচি কেটে নিন। লুচির মতোই বেলে নিন। খেয়াল রাখতে হবে যেন বেশি পাতলা না হয়, এতে পুর ভরার পরে ফেটে যেতে পারে। এরপর লুচি তৈরি করে পুর ভরে মুড়ে নিন চারদিক।

এবার একটি বড় প্যানে পানি গরম করে উচ্চ তাপে ১০মিনিট পানি ফুটিয়ে ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে একটা ছিদ্রযুক্ত পাত্রতে মোমোগুলো রেখে ওভেন স্ট্যান্ডের ওপর বসিয়ে দিন। ওপরে এয়ার টাইট ঢাকনা দিতে হবে, চুলার আঁচ হালকা করে ২০-৩০ মিনিট রেখে দিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ডিম মমো।

এস/ আই.কে.জে/


ডিম মমো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250