সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী *** ‘নরক’ নামানোর হুমকি ট্রাম্পের, পালটা যে পরিণতির বার্তা দিল ইরান

মুক্তিযুদ্ধের সময় ভারতের শরণার্থীশিবির নিয়ে নতুন গবেষণা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০৯ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারতের শরণার্থীশিবিরে বাংলাদেশের অন্তত সাড়ে ছয় লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। ভারতের ১৭টি শরণার্থীশিবির থেকে পাওয়া হিসাবে ‘লিনিয়ার রিগ্রেশন ফর্মুলা’ (আনুপাতিক হার) ব্যবহার করে এই সংখ্যা বের করা হয়েছে। মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত ‘একাত্তরের শরণার্থীশিবিরে মৃত্যু’ শীর্ষক বিশেষ বক্তৃতায় উঠে আসে এসব তথ্য।

গতকাল বুধবার (১০ই সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের সেমিনার হলে এই বক্তৃতা অনুষ্ঠিত হয়। আমেরিকা-প্রবাসী গবেষক নাজমুল ইসলাম তার এক যুগ ধরে করা গবেষণাপত্রের মূল অংশ পাঠ করেন। তিনি বলেন, অনেক মানুষ আশ্রয়শিবিরে যাওয়ার সময় পথে মারা গেছেন। সেসব সংখ্যা পাওয়া যায়নি।

ভারতে ১৭টি শরণার্থীশিবির থেকে নাজমুল ইসলাম গবেষণার তথ্য সংগ্রহ করেছেন। তিনি বলেন, এসব তথ্য সেখানকার নিবন্ধন খাতায় লিপিবদ্ধ করা আছে। কিছু তথ্য সরকারি হিসাবে পাওয়া গেছে। সবচেয়ে সুবিধাজনক অবস্থায় ছিল পশ্চিমবঙ্গের কলকাতার সল্টলেকের শরণার্থীশিবিরটি। সেখানে মুক্তিযুদ্ধ চলাকালে জুলাই থেকে নভেম্বরের মধ্যে মারা যান ৩ হাজার ৭৬১ জন শরণার্থী। এখানে থাকা ১ লাখ ৭০ হাজার শরণার্থীর মধ্যে এই হিসাব রাখা হয়।

এই গবেষক জানান, পশ্চিমা দেশে বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রাণহানি নিয়ে যতটা আলোচনা হওয়ার কথা ছিল, তা হয়নি। সেখানে এমন একটি গবেষণামূলকভাবে প্রমাণিত মৃত্যুর সংখ্যা গুরুত্বপূর্ণ।

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও গবেষক মফিদুল হক বলেন, গণহত্যার স্বীকৃতি পেতে শরণার্থীশিবিরের মৃত্যুর এই হিসাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই পরিসংখ্যানের সঙ্গে দেশের ভেতরে ‘ননভায়োলেন্ট’ মৃত্যুর সংখ্যা যুক্ত করতে আরও গবেষণা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

জে.এস/

শরণার্থীশিবির

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250