সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী *** ‘নরক’ নামানোর হুমকি ট্রাম্পের, পালটা যে পরিণতির বার্তা দিল ইরান

‘পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:২৪ অপরাহ্ন, ১২ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না, শুধু আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কাছে থাকবে। আজ সোমবার (১২ই মে) আইনশৃঙ্খলা–সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকের তিনি পর এ তথ্য জানিয়েছেন।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের কাছে কোনো মারণাস্ত্র থাকবে না। যেগুলো আছে সেগুলো জমা দিতে হবে। আর মারণাস্ত্র থাকবে শুধু আর্মড পুলিশ ব্যাটালিয়নের কাছে। পুলিশের কাছে থাকবে রাইফেল।

এদিকে আজকের সভায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয় (র‍্যাব) পুনর্গঠনের সিদ্ধান্ত সম্পর্কে জানানো হয়েছে। র‍্যাব পুনর্গঠনের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আর সেই কমিটিতে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টাও রয়েছেন।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) পুনর্গঠনের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, র‍্যাব কী নামে হবে, এ নাম থাকবে কি না, এ পোশাক কিংবা সবকিছু বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাঁচ সদস্যের যে কমিটি গঠিত হয়েছে, তারা কোঅপ্ট করে সদস্য বাড়াতে পারবে।

আরএইচ/

র‌্যাব পুলিশ বাহিনী স্বরাষ্ট্র উপদেষ্টা আইন শৃংখলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250