সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

আদানির ১০ কোটি ডলার বকেয়া চলতি মাসে শোধ করবে পিডিবি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৫৫ পূর্বাহ্ন, ১২ই নভেম্বর ২০২৫

#

ফাইল ছবি

ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎ কেনার বকেয়া টাকা অন্তর্বর্তী সরকার নিয়মিত শোধ করছে। এরই ধারাবাহিকতায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) চলতি মাসে আদানিকে মোট ১০ কোটি মার্কিন ডলার পরিশোধ করতে পারে। এর মধ্যে মঙ্গলবার (১১ই নভেম্বর) ৩ কোটি ডলার পরিশোধ করা হয়েছে।

বিদ্যুৎ বিভাগের একজন যুগ্ম সচিব নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন। পিডিবি সূত্রে জানা গেছে, কৃষি ব্যাংকের মাধ্যমে আদানির তিন কোটি ডলার বিল শোধের প্রক্রিয়া চূড়ান্ত হয় গত সোমবার (১০ই নভেম্বর)। মঙ্গলবার আদানির ব্যাংক হিসাবে টাকা স্থানান্তর করেছে কৃষি ব্যাংক।

এর আগে বকেয়া শোধে ১০ই নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়ে পিডিবিকে চিঠি দিয়েছিল আদানি। তা না হলে ১১ই নভেম্বর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে বলে হুমকি দেয়। বর্তমানে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রয়েছে। এদিন সন্ধ্যা ৭টায় আদানির ঝাড়খণ্ড কেন্দ্র থেকে ১২১৮ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশের গ্রিডে যুক্ত হয়।

ভারতের ঝাড়খণ্ড রাজ্যে নির্মিত আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার। ২০১৭ সালে আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি করে পিডিবি। চুক্তি অনুযায়ী এই কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ ২৫ বছর ধরে কিনবে বাংলাদেশ।

মঙ্গলবার আদানির জনসংযোগ প্রতিষ্ঠানের পাঠানো এক বিবৃতিতে বলা হয়, বিলম্ব সুদসহ তাদের পাওনা ৩৫ কোটি ডলার, যা নিয়ে পিডিবির সঙ্গে বিরোধ নেই। কিন্তু বকেয়া বেড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে নানা চ্যালেঞ্জের মধ্যে পড়ছে তারা।

সূত্র বলছে, বিদ্যুৎকেন্দ্রের বিল নিয়ে আদানির সঙ্গে পিডিবির বিরোধ নিষ্পত্তি হয়নি। পিডিবির দাবি, আদানি কয়লার বাড়তি দাম ধরে বিল করছে, তারা (পিডিবি) বাজার দামে বিল পরিশোধ করছে। বিরোধ নিষ্পত্তি করতে পেশাদার মধ্যস্থতাকারী নিয়োগের প্রস্তাব দিয়েছিল আদানি। এতে পিডিবি রাজি হয়নি।

আদানি গ্রুপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250