সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

৫ই আগস্টের পর পদত্যাগে বাধ্য শিক্ষকদের জন্য সুখবর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২২ পূর্বাহ্ন, ১৬ই জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

গত ৫ই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অসংখ্য শিক্ষককে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার ঘটনা ঘটে। তাদের জন্য সুখবর দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, জোরপূর্বক পদত্যাগে বাধ্য হওয়া বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা নিয়মিত বেতন পাবেন। তারা অনিয়ম, দুর্নীতি ও অপরাধমূলক কোনো কাজে জড়িত সেই প্রমাণ না পেলে তাদের চাকরিতে ফেরানো হবে।

বুধবার (১৫ই জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালককে পাঠিয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে। এতে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী।

আরও পড়ুন: মাসে ৩ হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন ঢাবির ছাত্রীরা

এসি/ আই.কে.জে/         

'সুখবর'

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250