মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

এখনই হচ্ছে না শাহরুখ-সালমানের ‘টাইগার ভার্সেস পাঠান’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৩ অপরাহ্ন, ১২ই জুন ২০২৫

#

শাহরুখ খান ও সালমান খান। ছবি: ইনস্টাগ্রাম

শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমায় ১৫ মিনিটের অ্যাকশন দৃশ্যে অতিথি চরিত্রে ঝড় তুলেছিলেন সালমান খান। অন্যদিকে ‘টাইগার থ্রি’তে অতিথি চরিত্র হয়ে সালমানকে জেল ভেঙে বের করে এনেছিলেন শাহরুখ। এ দুই সিনেমায় পাঠান ও টাইগারের একসঙ্গে আবির্ভাব ব্যাপক সাড়া পেয়েছিল। সেখান থেকেই ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমার পরিকল্পনার সূত্রপাত।

প্রযোজক আদিত্য চোপড়ার ইচ্ছা ছিল, পাঠান চরিত্রের শাহরুখ ও টাইগার চরিত্রের সালমানকে একসঙ্গে নিয়ে পুরো একটি সিনেমা বানানোর। সেই থেকে অপেক্ষায় ভক্তরা, কবে আসবে টাইগার ভার্সেস পাঠান! সবারই চাওয়া, সিনেমাটি যত তাড়াতাড়ি সম্ভব মুক্তি দেওয়া হোক।

তবে সে চাওয়া সহসাই পূরণ হচ্ছে না। সাম্প্রতিক খবর বলছে, শাহরুখ-সালমানকে একসঙ্গে দেখতে দর্শকদের আরও অনেকটা সময় অপেক্ষা করতে হবে। খবর বলিউড হাঙ্গামার।

শাহরুখ-সালমান দুই সুপারস্টারের দ্বৈরথ পর্দায় তুলে ধরার জন্য নতুনভাবে প্রস্তুতি শুরু করেছে প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস। এর আগে শোনা গিয়েছিল, টাইগার ভার্সেস পাঠান সিনেমাটি করতে তারা দুজনেই রাজি। এমনকি চিত্রনাট্যের চূড়ান্ত খসড়াও প্রস্তুত। 

শুধু দুই খানের ডেট পাওয়ার অপেক্ষা! তবে পুরো বিষয়টি স্থগিত হয়ে গেছে প্রযোজকের নতুন সিদ্ধান্তে। প্রযোজক আদিত্য চোপড়া নাকি চাইছেন, নতুন করে এ সিনেমার চিত্রনাট্য সাজাতে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আদিত্য চোপড়া মনে করছেন, যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সিনেমাগুলোতে অনেক কিছু পুনরাবৃত্তি হচ্ছে। ফলে এবার ভিন্নতার খোঁজ করছেন তিনি। ভবিষ্যতে স্পাই ইউনিভার্সের সিনেমার পরিকল্পনায় বেশ কিছু পরিবর্তন আনতে চান প্রযোজক। একই রকম ফর্মুলার ব্যবহার বন্ধ করে একঘেয়েমি এড়ানোর দিকেই নজর তার।

সে কারণে টাইগার ভার্সেস পাঠানের শুটিং শুরু হতে আরও বেশ খানিকটা দেরি হবে। কারণ, বর্তমানে প্রযোজক আদিত্য চোপড়ার একমাত্র ধ্যানজ্ঞান রণবীর কাপুরের ‘ধুম ৪’ নিয়ে। প্রযোজক নিজেই চিত্রনাট্যকার শ্রীধর রাঘবনের সঙ্গে চিত্রনাট্যের শেষ পর্যায়ের কাজ নিয়ে ব্যস্ত। এটির কাজ শেষ হলেই শুরু হবে শাহরুখ-সালমানকে নিয়ে নতুন গল্প লেখার কাজ।

এইচ.এস/

শাহরুখ খান-সালমান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250