মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

তুরস্কে আইএস সদস্য সন্দেহে গ্রেপ্তার ১১৫

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৮ অপরাহ্ন, ২৬শে ডিসেম্বর ২০২৫

#

ইস্তাম্বুলের আদালত। ফাইল ছবি: রয়টার্স

তুরস্কে বছর শেষের ছুটির মৌসুমে হামলার পরিকল্পনার সন্দেহে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর কথিত ১১৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বৃহস্পতিবার ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটর। সুত্র: এএফপি।

তার দপ্তর জানায়, বড়দিন ও নববর্ষ উদযাপনের সময় আইএসের ‘হামলার পরিকল্পনা’ সংক্রান্ত গোয়েন্দা তথ্য পাওয়ার পর ১৩৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়, যাদের মধ্যে এখন পর্যন্ত ১১৫ জনকে আটক করা হয়েছে।

সিরিয়ার সঙ্গে তুরস্কের ৯০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যেখানে জিহাদি গোষ্ঠীগুলো এখনো সক্রিয়।সম্প্রতি ওয়াশিংটন বলেছে, ১৩ই ডিসেম্বর সিরিয়ার পালমিরায় এক আইএস বন্দুকধারীর হামলায় দুই মার্কিন সেনা এবং এক মার্কিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

এই সপ্তাহে তুরস্কের গোয়েন্দা সংস্থা আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আইএস গোষ্ঠীতে ‘শীর্ষ ভূমিকা’ রাখা এক তুর্কি নাগরিককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের সময় মেহমেত গোরেন নামের ওই ব্যক্তির বিরুদ্ধে আফগানিস্তান, পাকিস্তান, তুরস্ক এবং ইউরোপে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে আত্মঘাতী হামলা সংগঠনের অভিযোগ ছিল বলে জানানো হয়। পরে তাকে তুরস্কে স্থানান্তর করা হয়েছে।

জে.এস/

তুরস্ক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250