সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

ডিমের সিন্ডিকেট রুখতে অভিযান, খামারিকে লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৮ অপরাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করে ডিমের দাম বৃদ্ধির অভিযোগ তুলছেন ভোক্তাসহ সাধারণ ব্যবসায়ীরা। এ পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণসহ সিন্ডিকেটের বলয় ভাঙতে তৎপরতা বাড়িয়েছে বাজার নিয়ন্ত্রণে গঠিত বিশেষ টাস্কফোর্স। 

রংপুরে সরকার নির্ধারিত দামে ডিম বিক্রি শুরুর পরও থামানো যাচ্ছে না সিন্ডিকেট। গতকাল মঙ্গলবার (২২শে অক্টোবর) বিকেলে ডিমের মূল্য নিয়ন্ত্রণ এবং সরবরাহ স্বাভাবিক রাখতে রংপুর সদর উপজেলার শাহবাজপুর এলাকায় ভিআইপি শাহাদাৎ পোল্ট্রি ফার্মে অভিযান চালায় টাস্কফোর্স। এ সময় সরকার নির্ধারিত দামের থেকে বেশি দামে ডিম বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ওই পোল্ট্রি ফার্মকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: সাতক্ষীরা উপকূলে শুরু হয়েছে বৃষ্টি, প্রস্তুত ১৬২টি সাইক্লোন শেল্টার

রংপুর মহানগর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ফরিদা সুলতানা গণমাধ্যমকে বলেন, বর্তমানে বাজারে ডিমের মূল্য বৃদ্ধি নিয়ে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে। বাজারে অভিযান চালানো হলে ব্যবসায়ীরা খামার পর্যায়ে দাম বেশি নেওয়ার অভিযোগ তোলেন। তার প্রেক্ষিতে সদরের বড় ডিম উৎপাদনকারী ভিআইপি শাহাদত পোল্ট্রি অ্যান্ড হ্যাচারিতে অভিযান চালানো হয়।

এ ধরণের অভিযান অব্যবহৃত থাকবে জানিয়ে তিনি আরও বলেন, সরকার প্রতি পিচ ডিম ১০ টাকা ৫৮ পয়সা মূল্য নির্ধারণ করেছে। কিন্তু ওই পোল্ট্রি ফার্ম সরকার নির্ধারিত মূল্য মানছে না। তারা তার চেয়েও বেশি দামে ডিম বিক্রি করছেন। এ কারণে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ফার্মের মালিককে সতর্ক করা হয়েছে।

এসি/কেবি

ডিমের সিন্ডিকেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250