শুক্রবার, ৩রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কমলো সোনার দাম, সোমবার থেকে কার্যকর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৭ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৪

#

দেশের বাজারে রেকর্ড ছাড়ানোর এবার স্বর্ণের দাম কিছুটা কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৬২১ টাকা কমিয়ে ১ লাখ ২৬ হাজার ৩২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমে যাওয়ার প্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে।

সোমবার (২রা সেপ্টেম্বর) থেকে নতুন এ দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এর আগে, দেশের বাজারে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৯৩৬ টাকা বাড়িয়ে ১ লাখ ২৭ হাজার ৯৪২ টাকা নির্ধারণ করা হয়। এর মাধ্যমে দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দাম হয় স্বর্ণের।

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বৃদ্ধির প্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়। গত ২৬শে আগস্ট থেকে নতুন ওই দাম কার্যকর হয়।

ওআ/

সোনার দাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250