মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

ওমরাহ হজে যেতে লাগবে মেনিনজাইটিসের টিকা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৯ অপরাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৫

#

ছবি : সংগৃহীত

যারা ওমরাহ বা ভিজিট ভিসায় সৌদি আরব যাবেন, তাদের মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক করা হয়েছে। আগামী ১লা ফেব্রুয়ারি থেকে এটি কার্যকর হবে বলে জানিয়েছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

তবে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় সৌদি সরকারের নতুন এই সিদ্ধান্তের বিষয়ে জানলেও অফিসিয়াল কোনো চিঠি পায়নি।

জানতে চাইলে ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের যুগ্ম সচিব মো. মঞ্জুরুল হক গণমাধ্যমকে বলেন, বিষয়টি আমরা মৌখিকভাবে শুনেছি। সৌদি সরকার ও দূতাবাস থেকে অফিসিয়ালভাবে কোনো কিছু জানায়নি। 

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালের ১লা ফেব্রুয়ারি থেকে ওমরাহ বা ভ্রমণের উদ্দেশ্যে সৌদি আরব ভ্রমণকারী সব যাত্রীকে কোয়াড্রিভ্যালেন্ট নেইসেরিয়া মেনিনজাইটিস ভ্যাকসিন নিতে হবে। এই ভ্যাকসিনের ধরন হতে হবে পলিস্যাকরাইড বা কনজুগেট।

আরো পড়ুন : হাসিনা ভারতের জন্য অনেক করেছেন, তিনি যতদিন চান থাকতে দেয়া উচিত: কংগ্রেস নেতা

ভ্যাকসিন সম্পর্কিত শর্তাবলি :

*  ভ্যাকসিন প্রাপ্তির তারিখ : ভ্রমণের অন্তত ১০ দিন আগে ভ্যাকসিন গ্রহণ করতে হবে।

*  পলিস্যাকরাইড টাইপ ভ্যাকসিন : সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত মেয়াদ থাকবে।

*   কনজুগেট টাইপ ভ্যাকসিন : সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত মেয়াদ থাকবে।

* যাত্রীদের চেক-ইন কাউন্টারে একটি বৈধ টিকা সনদপত্র (ভ্যাকসিনেশন সার্টিফিকেট) জমা দিতে হবে।

সৌদি সরকারের এমন সিদ্ধান্তের ফলে ওমরাহ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হবে বলে জানিয়েছে একটি এজেন্সির মালিক। তিনি বলেন, এর ফলে অনেকেই ওমরাহ করার আগ্রহ হারিয়ে ফেলবেন। টিকা নিতে গিয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়বেন।  

এস/কেবি

ওমরাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250