রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা *** আলোচনা-সমালোচনায় মাহবুব মোর্শেদের অনিয়ম ও দুর্নীতি *** দেশে কাশি আর জাপানে হাসি, মেটিকুলাস নকশার রূপ: মুজতবা দানিশ

ক্রিকেটে রাজনীতি চায় না এসিসি, এশিয়া কাপের ঘোষণা দেবে ভারত

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:২৩ অপরাহ্ন, ২৪শে জুলাই ২০২৫

#

ভার্চুয়ালি ঢাকায় এসিসির সভায় অংশ নিল ভারত, সিদ্ধান্ত আসেনি এশিয়া কাপের সূচি নিয়ে। ছবি: সংগৃহীত

ভার্চুয়ালি ভারত ও শ্রীলঙ্কার অংশগ্রহণের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার (২৪শে জুলাই) ঢাকায় অনুষ্ঠিত হলো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম)। সভায় ১৩ দেশের ২৫ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। তবে এজিএমে আসন্ন এশিয়া কাপের সূচি ও ভেন্যু নিয়ে নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন এসিসির চেয়ারম্যান ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন রাজা নাকভি।

সভা শেষে সংবাদমাধ্যমকে নাকভি বলেন, ‘এজিএম মিটিং খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। এসিসির ২৫ জন সদস্যই এই সভায় অংশ নিয়েছেন। আমি এখানে আগত এবং ভার্চুয়ালি অংশ নেওয়া সব সদস্যকে ধন্যবাদ জানাই। বিশেষভাবে ধন্যবাদ জানাই আমিনুল ভাইকে তার আতিথেয়তার জন্য এবং বিসিবিকে তাদের অসাধারণ আয়োজনের জন্য। আমরা ক্রিকেটের উন্নয়নে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ, আমাদের সংস্থায় কোনো রাজনীতি চাই না।’

এশিয়া কাপের বিষয়ে দ্রুত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে আলোচনা হবে বলে আশাবাদ জানিয়ে নাকভি বলেন, ‘এ বিষয়ে শিগগিরই ঘোষণা দেওয়া হবে। আমরা বিসিসিআইর সঙ্গে আলোচনা করছি, আশা করছি খুব দ্রুতই এর সমাধান হবে।’

২০২৫ সালের এশিয়া কাপ ছাড়াও ২০২৭ সালের আয়োজক নির্বাচন নিয়েও সভায় আলোচনা হয়েছে। এ বিষয়ে কিছু অমীমাংসিত বিষয় রয়ে গেছে, যা বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সমাধান করবেন বলে জানান নাকভি। তার ভাষায়, ‘তাড়াতাড়ি সম্ভব এটি সম্পন্ন করব।’

ভারত ও শ্রীলঙ্কার অংশগ্রহণ নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত সংশয় থাকলেও বিসিবির সভাপতির মধ্যস্থতায় সে সমস্যা কেটে যাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এসিসির সভাপতি। তিনি বলেন, ‘সবাই মিলেই আমরা ক্রিকেটের স্বার্থে কাজ করছি, ভবিষ্যতেও করব।’

এজিএম শেষে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এসিসির প্রতিনিধিদের সঙ্গে নিয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তানের সিরিজের শেষ টি-টোয়েন্টি উপভোগ করার জন্য আসার কথা রয়েছে। সভার আগেই জানা গিয়েছিল, পিসিবি সভাপতি নাকভি মিরপুরে এ ম্যাচটি দেখবেন।

বিসিবি বিসিসিআই বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250