রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী *** ‘নরক’ নামানোর হুমকি ট্রাম্পের, পালটা যে পরিণতির বার্তা দিল ইরান *** প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

ইতিহাসে লেখা থাকবে গাজাবাসীর প্রতি তুরস্কের ভালোবাসা: এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩২ অপরাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাবাসীর প্রতি তুরস্কের ন্যায়সঙ্গত অবস্থান এবং ভালোবাসা ইতিহাসে লেখা থাকবে, যেমনটি সিরিয়ার ক্ষেত্রে হয়েছে। 

শুক্রবার (৩রা জানুয়ারি) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান ইস্তাম্বুলে এক সমাবেশে এ মন্তব্য করেন। খবর তুর্কি গণমাধ্যম ইয়েনি সাফাকের।

ইস্তাম্বুলে তিনি তুর্কি রপ্তানিকারকদের সমাবেশে বলেন, সিরিয়ার মতোই গাজা নিয়ে তার দেশের ন্যায়পরায়ণ অবস্থান ইতিহাসে লেখা থাকবে। সিরিয়ার ক্ষেত্রে আমরা সঠিক প্রমাণিত হয়েছি, ইতিহাস গাজা সংকটেও আমাদের ন্যায়সঙ্গত অবস্থানকে স্বীকৃতি দেবে।

ইসরায়েলের সঙ্গে তার দেশের বাণিজ্যিক সম্পর্ক শতভাগ ছিন্ন করার কথা উল্লেখে এরদোগান বলেন, তুরস্ক একমাত্র দেশ, যে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য পুরোপুরি বন্ধ করেছে। 

উল্লেখ্য, গত ৭ই অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ ও গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজার প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। মূলত ইসরায়েলি হামলা গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। 

ওআ/কেবি

এরদোগান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250